বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত -পাকিস্তানের প্রধানমন্ত্রী
আল ইহসান ডেস্ক:
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ. এফ. এম. খালিদ হোসাইন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসাইন খান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, শিক্ষাক্ষেত্রে বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই সম্পর্ক উত্তরোত্তর আরও শক্তিশালী হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান গতিধারা বজায় রাখতে দুই দেশ উচ্চ-পর্যায়ের সফর বিনিময় অব্যাহত রাখবে। এ প্রসঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের জন্য আবারও আমন্ত্রণ জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।