বাংলাদেশ, তুরস্কের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকার দিচ্ছে রোসাটম
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আশির, ১৩৯২ শামসী সন , ২২ মার্চ, ২০২৫ খ্রি:, ৭ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কমিশন রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ সম্প্রতি জানিয়েছে, বাংলাদেশ এবং তুরস্কে নির্মিত নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর বাণিজ্যিক কার্যক্রম শুরু ও বিদ্যুৎ উৎপাদন তাদের প্রধান অগ্রাধিকার।
ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সারভে রোসাটমের একটি তথ্য দিবস অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় লিখাচেভ বলেছে, ২০৪২ সাল পর্যন্ত পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা তাদের লক্ষ্য।
ব্রিকসভুক্ত দেশগুলোর সাথে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করে রোসাটমের মহাপরিচালক বলেছে, “এই বছরের প্রধান কাজগুলোর মধ্যে তুরস্ক এবং বাংলাদেশে চালু করা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রথম কিলোওয়াট ঘণ্টা উৎপাদন নিশ্চিত করা রয়েছে। আমাদের উজবেকিস্তানে পরিকল্পিত ছোট মডুলার রিয়েক্টর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি বাস্তবায়ন শুরু করতে হবে এবং উচ্চ ক্ষমতার ইউনিট নির্মাণের জন্য চুক্তি পেতে আমাদের সব প্রচেষ্টা চালাতে হবে।”
সে বলেছে, “এ বছর আমাদের প্রিমোরস্কি ক্রাইতে (রাশিয়ার দূরপ্রাচ্যে) দুটি ইউনিটের একটি স্টেশন নির্মাণের সব দিকের কাজ শেষ করতে হবে। এটি প্রেসিডেন্টের সরাসরি নির্দেশ। প্রিমোরস্কি ক্রাইয়ের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (এনপিপি) ২০৩২ সালের মধ্যে গ্রিডের সাথে সমন্বয় করতে হবে। আরেকটি কাজ হলো, লেনিনগ্রাদ এনপিপি-২-এর চতুর্থ ইউনিটে প্রথম কংক্রিট ঢালা এবং কুরস্ক এনপিপি-২-এর প্রথম ইউনিটকে বাণিজ্যিকভাবে চালু করা।”
লিখাচেভ বলেছে, উৎপাদনশীলতা ১২ শতাংশ বাড়ানো রোসাটমের লক্ষ্য, যাতে মজুরি বৃদ্ধি ১০ শতাংশ করা যায়। লক্ষ্য ছিল, “বিনিয়োগ এবং প্রকল্প কার্যক্রমের গুণগতমান ও কার্যকারিতা বৃদ্ধি। লাভের হারের লক্ষ্যবস্তু কমপক্ষে ২৬ শতাংশ। প্রকল্পগুলোর ওপর বিনিয়োগের প্রতিদান মূলধন ব্যয়ের চেয়ে বেশি হতে হবে, শুধু ঋণ নয়, আমাদের নিজেদের মূলধনও। অর্থের উচ্চ মূল্য বিবেচনায়, আমরা লাভহীন প্রকল্প নিতে পারি না। অন্যথায়, সব আয় ব্যাংকগুলোর কাছে চলে যাবে।”
আগামী ছয় বছরে কী হবে তা নিয়ে রোসাটমের মহাপরিচালক আলেক্সেই বলেছে, “এখন থেকে আর সহজ হবে না” কারণ পারমাণবিক শক্তি এবং অন্যান্য ক্ষেত্রের প্রকল্পের সংখ্যা বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যত নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












