‘বাংলাদেশ চলো’ কর্মসূচির অনুমতি নাকচ করলো ত্রিপুরা পুলিশ, বাঁশের ব্যারিকেড
আখাউড়া সীমান্তের কাছে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বাঁশের ব্যারিকেড স্থাপন করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। প্রতিবেশী বাংলাদেশকে লক্ষ্য করে পরিচালিত একটি বিক্ষোভ কর্মসূচি ঘিরে সম্ভাব্য প্রতিবাদ-প্রতিরোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ত্রিপুরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি গোষ্ঠী ‘বাংলাদেশ চলো’ কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিল। তবে জেলা প্রশাসন আবেদন প্রত্যাখ্যান করার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ড. কিরণ কুমার বলেছে, ‘আমরা একটি প্রতিবাদ মিছিল হওয়ার তথ্য পেয়েছি, যা “বাংলাদেশ চলো” কর্মসূচির অধীনে পরিচালিত হওয়ার কথা ছিল। আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা বাঁশের ব্যারিকেড স্থাপন করেছি।’
এই পরিস্থিতি ঘিরে পুলিশ সতর্ক রয়েছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।