বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতায় সংকটে বিশ্বের বড় বড় সব পোশাক ব্র্যান্ড
চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের পোশাক শিল্পের কার্যক্রমে বিঘœ ঘটার শঙ্কা দেখা দিয়েছে। আর এ বিষয়টি সংকটে ফেলে দিয়েছে এইচএন্ডএম থেকে শুরু করে জারা পর্যন্ত বিশ্বের সব বড় পোশাক ব্র্যান্ডগুলোকে। কয়েকদিন পরই শুরু হচ্ছে বিভিন্ন উৎসব ও ছুটির মৌসুম। এই সময় এসব পোশাক ব্র্যান্ডগুলোর বিক্রি বেশি হয়। কিন্তু বাংলাদেশ যদি পোশাক রপ্তানি না করতে পারে তাহলে এটি তাদের ব্যবসায় প্রভাব ফেলবে।
জুলাই থেকে বাংলাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়। অবস্থার অবনতি হওয়ার পর গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন।
এমন পরিস্থিতিতে দেশের সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। বাংলাদেশের পোশাক উৎপাদন এবং রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, পণ্য রপ্তানি করে বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক অর্থ আয় করে তার ৮৩ শতাংশই তৈরি পোশাক শিল্প থেকে আসে।
গত বছর চীন ও ইউরোপীয় ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। ২০২৩ সালে ৩৮.৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছিল ঢাকা।
বার্তাসংস্থা রয়টার্স বুধবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের প্রায় সব বড় তৈরি পোশাক প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি করে থাকে। সোমবার যখন দেশে ব্যাপক উত্তেজনা দেখা দেয় তখন অনেক প্রতিষ্ঠানই তাদের উদ্বিগ্নতার কথা জানায়।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।