বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতিই কাল হলো শেখ হাসিনার
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে আন্দোলন-বিক্ষোভ কেন্দ্র করে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরই ভারতে পালিয়ে যান তিনি।
শেখ হাসিনা এভাবে হুট করেই পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কারফিউ বলবৎ রাখতে সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালাবেন না। সেনাপ্রধান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি আবাস গণভবনে যান। প্রধানমন্ত্রীকে তিনি জানান, দেশজুড়ে যে কারফিউ ডাকা হয়েছে তা বাস্তবায়নে সেনাবাহিনী অপারগ। বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানে এমন একজন ভারতীয় কর্মকর্তা এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্সকে।
ওই ভারতীয় কর্মকর্তা বলেছে, শেখ হাসিনার প্রতি সেনাবাহিনীর আর সমর্থন ছিল না- বিষয়টি তখন একেবারেই পরিষ্কার হয়ে যায়। তবে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেওয়া বার্তার বিষয়ে আগে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এসব বিষয় থেকে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে, শেখ হাসিনা তার ১৫ বছরের শাসনকালে ভিন্নমত সহ্য করেননি। গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর তার এমন শাসনকালের বিশৃঙ্খলা হুট করেই যেন শেষ হয়ে গেছে।
গত রোববার দেশব্যাপী সংঘর্ষে কমপক্ষে ১০৩ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পর দেশব্যাপী অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়। জুলাইয়ে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল এটি।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী গত রোববার সন্ধ্যার আলোচনার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এ বিষয়টিকে যে কোনো বিশৃঙ্খলার পর হালনাগাদ তথ্য নিয়ে নিয়মিত বৈঠক হিসেবে বর্ণনা করেন। ওই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে বিষয়ে আরও প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাননি।
এসব বিষয়ে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি কারণ, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এছাড়া তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।