বাংলাদেশে নতুন করে ভিন্নমত দমনের মাত্রা বৃদ্ধির শঙ্কা: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশে সংগঠিত বিচারবহির্ভূত হত্যাকা- এবং গুমের ঘটনাগুলো ট্র্যাক করেছেন এমন দুইজন বিশিষ্ট মানবাধিকার কর্মীকে বৃহস্পতিবার দুই বছরের কারাদ- দেওয়া হয়েছে। এর ফলে, দেশটিতে নতুন করে ভিন্নমত দমনের মাত্রা বৃদ্ধি সম্পর্কে শঙ্কা জেগে উঠেছে।
রাজধানী ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদিলুর রহমান খান এবং এএসএম নাসিরুদ্দিন এলানকে দেশের তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনের অধীনে ভুল তথ্য ছড়ানোর জন্য দোষী সাব্যস্ত করেছে। মানহানিকর মনে করে এমন কিছু মোকাবিলা করার ক্ষেত্রে আইনটি সরকারকে গ্রেপ্তার এবং বিচারের বিস্তৃত ক্ষমতা প্রদান করেছে।
মানবাধিকার সংস্থা অধিকারের নেতা মিস্টার খান এবং মিস্টার এলানের বিরুদ্ধে মামলাটির সূচনা- এক দশক আগের একটি নৃশংস ঘটনা নিয়ে তাদের করা একটি 'ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্ট' থেকে। ২০১৩ সালের ওই রিপোর্টে দেখা গেছে, কট্টরপন্থী ইসলামি সংগঠন কর্তৃক আয়োজিত একটি সমাবেশ সাফ করার জন্য পুলিশ গুরুতর নির্যাতন চালিয়েছে।
বিরোধী দলগুলো শত শত মানুষ নিহত হওয়ার অভিযোগ করেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সংখ্যাটি ছিল আনুমানিক ডজনখানেক থেকে ৫০ এর মধ্যে। অধিকারের রিপোর্ট জানায়ঃ নিহত ৬১ জনের নাম পাওয়া গেছে।
রিপোর্টটি প্রকাশের পরপরই, মিসেস হাসিনার সরকার ওই দুই মানবাধিকার কর্মীকে আটক করে। মিস্টার খানকে ৬২ এবং মিস্টার এলানকে ২৫ দিনের জন্য আটকে রাখে। তাদের রিপোর্টকে দেশের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী বিকৃত এবং মানহানিকর বলে অভিহিত করা হয়। মিসেস হাসিনার কর্মকর্তারা বলতে থাকেন, অপারেশনের সময় কেউ নিহত হয়নি। তিনি সংসদে বলেছিলেন, হেফাজতে ইসলামের সদস্যরা "গায়ে লাল রং মেখে" ভুয়া মৃত্যুর ঘটনা ঘটিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।