বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগল পে
নিজস্ব প্রতিবেদক:
প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের মোবাইল পেমেন্ট সেবা ‘গুগল পে’ এবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে, যা দেশের অর্থনৈতিক প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করবে।
আগামী ২৪ জুন, রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এই উদ্যোগের ফলে গুগল পের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশের প্রথম কোনো ব্যাংকÍসিটি ব্যাংক। প্রাথমিকভাবে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্য ব্যাংকগুলো যুক্ত হলে এই সেবার ব্যবহার আরও বিস্তৃত হবে।
গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে কিংবা বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল টার্মিনালে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করতে পারবেন। এতে কার্ড আলাদা করে বহন করার প্রয়োজন হবে না। শুধু একটি অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে নিজের কার্ড যুক্ত করলেই লেনদেন করা যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।