বাংলাদেশে অদৃশ্য বিপ্লব ঘটিয়েছে ফ্রিল্যান্সাররা
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ মে, ২০২৫ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ফ্রিল্যান্সাররা বাংলাদেশে এক ‘অদৃশ্য বিপ্লব’ সাধন করেছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তি সাংবাদিক ও লেখক রাহিতুল ইসলাম।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফ্রিল্যান্সারদের অবদানের কথা উল্লেখ করে তাদের জন্য দেশে অনুকূল পরিবেশ তৈরি এবং সরকারের পক্ষ থেকে অধিকতর সুবিধা প্রদানের ওপর তিনি জোর দেন।
রাহিতুল ইসলাম বলেন, সারা দেশে ফ্রিল্যান্সাররা নীরবে-নিভৃতে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই রেমিট্যান্স যোদ্ধাদের আরও বেশি সুবিধা দিয়ে দেশে ধরে রাখার অনুকূল পরিবেশ তৈরি করা অপরিহার্য। সরকারের উচিত তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনা এবং সমাধানে উদ্যোগী হওয়া।
দেশের মেধাবী ফ্রিল্যান্সার বা উদ্যোক্তারা যখন বিদেশে পাড়ি জমান, তখন তা অত্যন্ত পীড়াদায়ক বলে উল্লেখ করে তিনি বলেন, এই মেধাগুলোকে দেশেই ধরে রাখতে হবে। ফ্রিল্যান্সারদের সঙ্গে আলোচনা করে তাদের প্রতিবন্ধকতাগুলো দূর করতে পারলে দেশে আরও বেশি বৈদেশিক মুদ্রা আসবে এবং তারা কাজের প্রতি আরও বেশি অনুপ্রাণিত হবেন। তারা শুধু নিজেরাই সফল হননি, অনেক তরুণ তরুণদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এবং তারা সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)