বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ করেছে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল ভারতীয় হাই কমিশনারের গাড়ি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক উন্নয়ন, বিভিন্ন সমস্যাবলি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, তাদের মূল বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা। বিশেষ করে এই পরিবর্তনের পরে (ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতার পরিবর্তন) নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন এবং কথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক- সেই সম্পর্ক আরও কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায় সেবিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের আমাদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথা বলেছি- সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন, সেই কথাগুলো আমরা বলেছি। সেই সঙ্গে সিকিউরিটির যে বিষয়টা আছে, সেটাও নিয়ে কথা বলেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।