বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
বাংলাদেশে সাদা মাছি মূলত বিদেশ থেকে আমদানি করা গাছের মাধ্যমে দেশে প্রবেশ করেছে বলে গবেষকরা ধারণা করেন, এটি কোনো স্থানীয় বা দেশীয় পোকা নয়, এটি একটি আক্রমণাত্মক বিদেশি পোকা (ওহাধংরাব ঝঢ়বপরবং) যা সেন্ট্রাল আমেরিকা বা মধ্য আমেরিকা অঞ্চলের আদি বাসিন্দা।
বাংলাদেশে এই পোকাটির আগমনের মাধ্যম: কৃষি গবেষকদের মতে, ২০১৪ ও ২০১৫ সালের দিকে বিদেশ থেকে যে উচ্চ ফলনশীল (হাইব্রিড) নারিকেল গাছের চারা আমদানি করা হয়েছিল, মূলত সেগুলোর মাধ্যমেই এই ক্ষতিকর পোকাটি বাংলাদেশে চলে আসে।
বাংলাদেশের কৃষকেরা প্রথম ২০১৯ সালে দেশের দক্ষিণাঞ্চলের (যেমন- খুলনা, বাগেরহাট) নারিকেল গাছে এই পোকার আক্রমণ লক্ষ্য করেন. পরবর্তীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (ইঅজও) এটিকে ‘রুগোজ স্পাইরালিং হোয়াইটফ্লাই’ (জঁমড়ংব ঝঢ়রৎধষরহম ডযরঃব-ভষু) হিসেবে শনাক্ত করে। এই পোকার মোট ৬১টি হোস্ট উদ্ভিদ শনাক্ত করা হয়। এর মধ্যে সাদা মাছির প্রধান হোস্ট উদ্ভিদ নারিকেল, পেয়ারা এবং কলা গাছ। উচ্চ তাপমাত্রায় ওই পোকার ডিমের বিকাশ বন্ধ হয়ে যায় এবং ডিম মারা যায়। এই পদ্ধতি নারিকেলের সাদা মাছি বা হোয়াইট ফ্লাই নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকর আইপিএম মডেল তৈরিতে সহায়ক।
উদ্বেগের বিষয় হলো এই পোকা কয়েকটি মাঠ ফসলেও শনাক্ত করা হয়েছে। বাংলাদেশের সব জেলাতেই এই পোকার কম-বেশি আক্রমণ লক্ষ করা গেছে। দেশের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পূর্ব জেলাগুলোতে এই পোকার তীব্র আক্রমণ পাওয়া যায়। তবে দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্ব জেলাগুলোতে এই জাতীয় পোকার আক্রমণ তুলনামূলকভাবে কম। প্রধান হোস্ট নারিকেলের পরেই এই পোকার অন্য হোস্ট হিসেবে আছে কলা ও পেয়ারা।
হোয়াইট ফ্লাই বা সাদা মাছির আক্রমণে দেশে নারিকেলের ফলন কমেছে ৩০ থেকে ৩৫ শতাংশ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে আট মাস ধরে এই গবেষণা চালানো হয়। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলো, বিশেষ করে বাগেরহাট (যাকে ‘নারকেলের রাজধানী’ বলা হয়) এবং এর আশেপাশের এলাকাগুলোতে (যেমন- খুলনা, সাতক্ষীরা ও নড়াইল) সাদা মাছির আক্রমণে নারকেল উৎপাদনে ভয়াবহ ধস নেমেছে। দেশের বিভিন্ন অঞ্চলে শাকসবজি যেমন- বেগুন, মরিচ, টমেটো, শসা, ঢেঁড়স ও শিম চাষে সাদা মাছি নিয়মিত বড় ধরনের ক্ষতি ডেকে আনে। সাদা মাছি গাছের পাতার রস চুষে খাওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষতিকর ভাইরাস (যেমন- টমেটোর হলুদ পাতা কার্ল ভাইরাস) ছড়িয়ে দেয়। এর ফলে পাতা কুঁকড়ে যায়, গাছের বৃদ্ধি থমকে যায় এবং কৃষকরা ফসলের কাক্সিক্ষত ফলন থেকে বঞ্চিত হন।
-মুহম্মদ রাসেল, কক্সবাজার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উশর কি? পবিত্র দ্বীন ইসলামে উনার গুরুত্ব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজ্ঞাপন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












