বাংলাদেশের কূটনৈতিক কড়া জবাবে কোণঠাসা দিল্লি
দিল্লি একের পর এক বাংলাদেশ বিরোধী পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি হঠাৎ করে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ২০২০ সাল থেকে বাংলাদেশ ভারতের ভূখন্ড ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেয়ে আসছিল। তবে কোন রকম সৌজন্য ছাড়াই ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড এক বিজ্ঞপ্তিতে সেই সুবিধা বাতিল করে।
তবে এবার পাল্টা আঘাতে বেহাল দশা ভারতের, নিজেরাও খাদের কিনারায় পৌঁছে গেছে। ভারত এতদিন বাংলাদেশে পেঁয়াজ নিয়ে যা করছিলো, তাও ব্যর্থ হয়েছে। এবার ট্রান্সপমেন্ট ঠেকাতে গিয়ে নিজেরাই পড়েছে বিপদে।
ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে ঢাকা। বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ফলে ভারতের কাঁটা তোলার সিদ্ধান্ত এবার ভারতের গলাতেই কাঁটা হয়ে ফুটছে। বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে নিজেরাই পড়ছে বিপদে। বাংলাদেশকে ঠেকাতে গিয়ে কলকাতার ব্যবসায়ী হাসপাতাল নিঃস্ব হয়েছে, পেঁয়াজ কিংবা আলু চাষীরা সর্বস্বান্ত হয়েছে। এবার সুতা উৎপাদন কারীদেরও বেহাল দশায় ফেলেছে হিন্দুত্ববাদী মোদির প্রশাসন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।