‘বাংলাদেশী রোগী বয়কট’ থেকে সরে এসেছে ভারতের চিকিৎসকরা!
লোকসানের মুখে পড়ে ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। একইসঙ্গে দুই দেশের ব্যবসায় যাতে কোনো ধরনের লোকসান না হয়, সে বিষয়ে অনুরোধ করেছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্স।
গত বুধবার (৪ ডিসেস্বর) সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় পশ্চিমবঙ্গের আইএম এর দুই সদস্য ও চিকিৎসক এন কাঞ্জিলাল ও কৌশিক। একইদিনে বেঙ্গল চেম্বার অব কমার্সের সদস্য অনির্বাণ গুপ্ত কোনো ধরনের লোকসান না হয় সে বিষয়ে অনুরোধ করে।
অচিরেই এই সমস্যা কেটে যাবে মন্তব্য করে এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী বলেছে, চলমান অস্থিরতায় যেমন বাংলাদেশি রোগীরা সমস্যায় পড়েছে, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের মেডিকেল ট্যুরিজম।
বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত হেল্পলাইন চালুর ঘোষণা দিয়ে তারা জানায়, ওই নাম্বারে রোগীরা ফোন দিলে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সাহায্য পাবে। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দেশকে কূটনৈতিক সম্পর্ক মজবুত ও মধুর করতে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করে তারা।
অপরদিকে, বুধবার (৪ ডিসেম্বর) সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের ব্যবসাতেও প্রভাব পড়া উচিত নয় বলে মনে করেছে বেঙ্গল চেম্বার অব কমার্স। ওই সংগঠনের সদস্য অনির্বাণ গুপ্ত বলেছে, চলমান ইস্যুতে দুই দেশের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। দুই দেশেরই উচিত দুই দেশকেই সম্মান করা।
গত জুমুয়াবার (২৯ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতার বেসরকারি জেএন রায় হাসপাতালের চিকিৎসক শুভ্রাংশু ভক্ত প্রকাশ্যে জানিয়েছিল, সাম্প্রতিক পরিস্থিতির জন্য বাংলাদেশের কোনো রোগীকে তারা চিকিৎসা দেবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।