বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করলেন সৌদির আল জউফের গভর্নর
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতা ও সততার প্রশংসা করেছেন সৌদি আরবের আল জউফ প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ আল সৌদ। এ ছাড়া উভয় দেশের সরকার ও জনগণের মধ্যে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠককালে আল জউফের গভর্নর এসব কথা বলেন।
গভর্নর ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সৌদি আরব অত্যন্ত মূল্যায়ন করে। জউফ প্রদেশে কর্মরত বাংলাদেশিদের তিনি নিজের ভাই হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তাদেরকে সহায়তা প্রদান নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।
সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।
এ সময় রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী আল জউফের গভর্নরকে বলেন, আল জউফ প্রদেশের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশি কর্মরত রয়েছেন।
গভর্নর ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে বলেন, এ প্রদেশে প্রচুর জলপাই উৎপাদনের পাশাপাশি বিভিন্ন শস্য উৎপাদিত হয়ে থাকে। আল জউফের কৃষি খামারে অনেক বাংলাদেশি কৃষিপণ্য উৎপাদনে ভূমিকা রাখছেন।
এ ছাড়া মঙ্গলবার দুপুরে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আল জউফের চেম্বার অব কমার্সের সভাপতি ড. হামদান বিন আবদুল্লাহ আল সামরিনের সঙ্গে বৈঠক করেন। এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের গার্মেন্টস পণ্য, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক ও কৃষি পণ্যের সৌদি আরবে চাহিদা রয়েছে বলে উল্লেখ করেন।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।