ব্লিঙ্কেনকে কয়েক ঘণ্টা বসিয়ে রেখেছিলো সৌদি যুবরাজ
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ইসরায়েলে হামাসের হামলার বিরুদ্ধে সমর্থন আদায়ের চেষ্টা হিসেবে সৌদি আরবের যুবরাজ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। কিন্তু বৈঠককে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
খবরে বলা হয়েছে, যুবরাজের সঙ্গে সাক্ষাতের আগে গত রোববার ব্লিঙ্কেনকে কয়েক ঘণ্টা বসিয়ে রাখা হয়। শুধু তাই নয়, প্রত্যাশিত ওই বৈঠকটি শেষ পর্যন্ত পরের দিন সোমবার অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সভা স্থগিতের খবর পাওয়া গেলেও এবং চলমান সংঘাত নিয়ে মতপার্থক্য থাকলেও সাংবাদিকদের কাছে ব্লিঙ্কেন দাবি করেছে- যুবরাজের সঙ্গে তার বৈঠক ‘খুব ফলপ্রসূ’ হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ-এর বরাতে জানানো হয়েছে, বৈঠকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত থামানোর কিছু উপায় বের করার ওপর জোর দিয়েছেন সালমান। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের বিষয়টি আলোচনায় তুলে ধরা ছাড়াও গাজা অবরোধ থেকে ইসরায়েলি বাহিনীকে সরে দাঁড়ানোর বিষয়ে কথা বলেন।
সংকট সমাধানের জন্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনালাপ ও কূটনৈতিক প্রচেষ্টাগুলোর কথাও ব্লিঙ্কেনকে জানান যুবরাজ। ফিলিস্তিনিদের প্রাপ্য অধিকার অর্জন এবং একটি ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)