বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিল নির্বাচন:

বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র প্রার্থী মুহিত মাহমুদ ও দুই কাউন্সিলম্যান মুসা-নাঈমের বিজয়ের সম্ভাবনা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, বিকাল ৪:২০

আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগান রাজ্যে বাংলাদেশি, ভারতীয় ও ইয়েমেনি নাগরিকদের আনাগোনা বেশী। তাদের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান বেশ সুদৃঢ়।
প্রায় এক লাখেরও বেশি বাংলাদেশি মিশিগান রাজ্যের বিভিন্ন শহরে বসবাস করছেন। সবচেয়ে বেশি আছেন অন্তত তিনটি সিটিতে- হেমট্রামিক, ডেট্রয়েট ও ওয়ারেন। তবে বাংলাদেশিদের পদচারণা ও কোলাহলে মুখর থাকে মূলত হেমট্রামিক ও ডেট্রয়েট এলাকা। অন্যান্য শহরের তুলনায় তুলনামূলকভাবে বাসা ভাড়া বা ক্রয়-বিক্রয়, কর প্রদান ও বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানসহ সব ধরনের সুযোগ-সুবিধা বেশি থাকায় ডেট্রয়েটের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বেশি ছড়িয়ে আছেন হেমট্রামিক সিটিতে। এই কারণেই দুটি সিটিকে ঘিরে ইতোমধ্যে “বাংলা টাউন” হিসেবে পরিচিতি পেয়েছে।
শুধু তাই নয়, এই দুটি শহরসহ ওয়ারেন সিটি কাউন্সিলেও রয়েছে নির্বাচিত বাংলাদেশি জনপ্রতিনিধিদের প্রাধান্য। বিশেষ করে গত কয়েক বছর ধরে হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রো-টেম ও কাউন্সিলর পদে বাংলাদেশিদের একচেটিয়া আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আগামী ৪ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে হেমট্রামিক সিটি কাউন্সিলের দ্বিতীয় দফা তথা ফাইনাল রাউন্ডের নির্বাচন। এখানকার নির্বাচনী বিধি অনুযায়ী প্রথম দফা নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রথম দফায় নাগরিকত্বপ্রাপ্ত ভোটারদের ব্যালটযুদ্ধে ইয়েমেনি ও অন্যান্য প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক কাউন্সিলম্যান ও মেয়র প্রার্থী মুহিত মাহমুদ, এবং কাউন্সিলম্যান প্রার্থী আবু মুসা ও নাঈম লিয়ন চৌধুরী বিজয়ী হন। একই দফায় ইয়েমেনি বংশোদ্ভূত এডাম আল হারবী মেয়র পদে এবং ইউসুফ সাঈদ, মোতাহার ফাদেল, আব্দুল মালিক কাশেম ও লোকমান সালেহ কাউন্সিলম্যান পদে বিজয়ী হন।
এখন প্রথম দফার এসব বিজয়ীরা দ্বিতীয় দফায় নিজেদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে চূড়ান্ত ভোটযুদ্ধে অংশ নেবেন আগামী ৪ নভেম্বর। এতে মেয়র ও কাউন্সিলর পদে সর্বাধিক ভোটপ্রাপ্তরা চূড়ান্তভাবে বিজয়ী ঘোষিত হয়ে শপথ নেবেন।
এদিকে নির্বাচন ঘিরে পুরো হেমট্রামিকজুড়ে বইছে নির্বাচনী ডামাডোল। বাড়ি-বাড়ি, গ্রোসারি, রেস্টুরেন্ট ও মার্কেটজুড়ে চলছে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা। মেয়র প্রার্থী মুহিত মাহমুদ ও তার কর্মী-সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। পাশাপাশি কাউন্সিলম্যান প্রার্থী আবু মুসা ও নাঈম লিয়ন চৌধুরীও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
বাংলাদেশি প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরছেন মার্কিনী, বাংলাদেশি ও অন্যান্য প্রবাসী ভোটারদের কাছে। প্রতিদিন প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ে চলছে বৈঠক, আলোচনা, চা-আড্ডা ও খাবারের আয়োজন। পাশাপাশি ভোটারদের মোবাইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে ভোট চাওয়া হচ্ছে।
অন্যদিকে, ইয়েমেনি বংশোদ্ভূত মেয়র প্রার্থী এডাম আল হারবী ও অন্যান্য প্রার্থীরাও পিছিয়ে নেই; তারাও বিভিন্ন কৌশল অবলম্বন করে ভোটযুদ্ধে জয়ী হওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
উল্লেখ্য, প্রথম দফার নির্বাচনে মেয়র পদে মুহিত মাহমুদ ও এডাম আল হারবীর ভোটের ব্যবধান ছিলো খুবই সামান্য। তবে এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে দেখা দেওয়া সামান্য মতবিরোধ, সমালোচনা ও অনৈক্য যদি কাটিয়ে ওঠা যায়, তাহলে মুহিত মাহমুদের বিজয় সময়ের অপেক্ষা মাত্র বলে অনেকেই মনে করছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল আল ইহসান ডেস্ক: ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুম-লে ১৫ লাখ টন কার্বন ডাই… ১৯ ঘণ্টা আগে নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান ১৯ ঘণ্টা আগে ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ১৯ ঘণ্টা আগে পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ… ১৯ ঘণ্টা আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.… ১৯ ঘণ্টা আগে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ১৯ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১৯ ঘণ্টা আগে স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ১ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১ দিন আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ৪ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ৪ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ৪ দিন আগে