বাংলাদেশকে ‘উগ্রপন্থীদের নতুন ঘাঁটি’ বলে নওফেলের অপপ্রচার
বিগত সরকারের পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভারতীয় মিডিয়ার কাছে দাবি করেছে, বাংলাদেশ যেন বিশ্বজুড়ে ‘উগ্রপন্থীদের’ জন্য একটি নতুন ঘাঁটি না হয়ে ওঠে।
দ্য হিন্দু-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নওফেল এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের বিশেষ করে পশ্চিম এশিয়ার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়।
সাবেক শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ যেন ইসলামিক উগ্রপন্থীদের নতুন ঘাঁটি না হয়, যেমন গত এক দশকে সিরিয়া এবং ইরাক ছিল।
তিনি হিযবুত তাহরির এবং বাংলাদেশ জামাতের সম্প্রসারণ নিয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, এসব গোষ্ঠীকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয় কারণ তারা শুধু এই অঞ্চলেই নয়, আন্তর্জাতিক ব্যবস্থাকেও প্রভাবিত করার সক্ষমতা রাখে।
প্রধান উপদেষ্টা ইউনূসকে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার জন্য অভিযুক্ত করে বলেন, উগ্রপন্থীদের আক্রমণ থেকে সংখ্যালঘু, প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ জনসাধারণকে রক্ষা করতে তার সম্পূর্ণ ব্যর্থতা তাকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করেছে। ইউনূসের কোনো বৈধতা নেই। তিনি বাংলাদেশের আদর্শিক ভিত্তি, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদকে ঘৃণা করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।