জামিনের বেইলবন্ড মোবাইলে, কমবে ভোগান্তি -আইনমন্ত্রী
, ১৪ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
জামিন পাওয়া আসামিদের মুক্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত কর আরও ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু হয়েছে। এর ফলে দেশের মোট ২৮ জেলায় এ কার্যক্রম চালু হলো। নতুন এ ব্যবস্থায় আইনজীবীরা স্মার্টফোন ব্যবহার করে যে কোনো স্থান থেকে অনলাইনে বেইলবন্ড দাখিল করতে পারবেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন ১২ জেলায় ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
তিনি বলেন, ই-বেইলবন্ড ব্যবস্থার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি অনেক কমবে। বিশেষ করে জামিনপ্রাপ্ত আসামি ও তাদের স্বজনদের কারাগার, ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা জজ আদালতে বারবার যাতায়াতের দুর্ভোগ ও হয়রানি দূর হবে।
আসাদুজ্জামান জানান, এর আগে ১৬টি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হয়েছিল। গত কয়েক মাসে এসব জেলা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার ই-বেইলবন্ড অনলাইনে দাখিল হয়েছে। এ অভিজ্ঞতা ব্যবস্থাটির কার্যকারিতা ও প্রয়োজনীয়তা প্রমাণ করেছে। এর ধারাবাহিকতায় আরও ১২টি জেলা এ কার্যক্রমের আওতায় আনা হলো।
নতুন ১২ জেলা হলো- টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।
আইনমন্ত্রী বলেন, প্রচলিত পদ্ধতিতে একটি বেইলবন্ড দাখিল ও সম্পন্ন করতে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। নতুন ই-বেইলবন্ড ব্যবস্থায় তা মাত্র দুই ধাপে সম্পন্ন করা যাবে। অনলাইনে বেইলবন্ড দাখিলের পর ওটিপির মাধ্যমে তা গ্রহণের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হবে। ফলে পুরো প্রক্রিয়া সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ৪
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমদানি লেনদেনে এক বছরের জন্য একীভূত সার্কুলার বাংলাদেশ ব্যাংকের
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যশোরের মেহেরুল্লাহনগর স্টেশনে ট্রেন থামানোর দাবি যবিপ্রবির
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বুলেটের মুখে মাসে কোটি টাকা চাঁদা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল নিয়ে নতুন কমিটি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের দাবি অসত্য ও কল্পনাপ্রসূত -পুলিশ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট অস্বাভাবিক বাড়ছে -মন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বহুমুখী সংকটে থমকে আছে নারিকেল দ্বীপের জনজীবন
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাঠপর্যায়েই মিলবে এনআইডির জন্মতারিখ সংশোধন সেবা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিএসইতে ২৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)