বহুতল ভবন চান না ব্যবসায়ীরা, টিনশেড মার্কেটে ফিরতে চান
গত ১৪ সেপ্টেম্বর ভোররাতে ভয়াবহ আগুনে পুড়ে যায় রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট। এতে নিঃস্ব হয়ে যান অনেক ব্যবসায়ী। এবার এসব ব্যবসায়ীর সহায়তায় এক কোটি টাকা দিচ্ছে সরকার। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে মার্কেটটি বহুতল ভবন করার প্রস্তাব দেওয়া হয়। তবে ব্যবসায়ীরা ভবন চান না। তারা আগের অবস্থায় ফিরে যেতে চান। অর্থাৎ টিনশেড মার্কেট চান।
ব্যবসায়ীরা বলছেন, বহুতল ভবন বাস্তবায়ন করতে গেলে অনেক বছর লেগে যাবে। এতে আগুনে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে লাগবে অনেক সময়। এছাড়া বর্তমানে দোকান যে পজিশনে রয়েছে ভবন হলে সেই পজিশনে দোকান থাকবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের কাছে এ দাবি করেন তারা।
ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতাদের কথা শুনে প্রতিমন্ত্রী ঘোষণা দেন, রোববারের মধ্যে কৃষি মার্কেটে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য এক হাজার বান্ডিল টিন ও এক কোটি টাকা দেওয়া হবে।
তিনি বলেন, লাগলে আরও সহায়তা দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চাল ও নগদ টাকা দেওয়া হবে। আগুন লাগার আগে যার যে পরিমাণ জায়গায় দোকান ছিল তারা যেন আগের অবস্থায় ফিরে যেতে পারেন। কারও জায়গা কেউ যেন দখল না করে। আগের অবস্থায় কাজ শুরু হবে। কৃষি মার্কেটের মালিক যেহেতু সিটি করপোরেশন তারা এখানকার সৌন্দর্য বাড়িয়ে দিতে কাজ করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।