বর্ষায় সুস্থ থাকতে যেসব চা পান করবেন
লেবু চা : চা আপনাকে হাইড্রেটেড রাখার পাশাপাশি দূরে রাখবে অনেক অসুখ থেকেও। লেবু চা পান করলে আপনি অনেকটাই সতেজ অনুভব করবেন।
আদা চা : বর্ষাকালে সর্দি এবং কাশির মতো সমস্যা অনেক বেড়ে যায়। এসময় আদা চায়ের মতো পানীয় আপনার জন্য বিশেষ উপকারী হতে পারে। তবে শুধু সর্দি-কাশির মতো সমস্যা নয়, শরীরের আরও অনেক সমস্যা দূর করতে কাজ করে আদা চা। কারণ আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।
এলাচ চা : এলাচ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ। বর্ষাকালে এই চা বেশি উপকারী। বিশেষ করে ঋতু পরিবর্তনের ফলে যেসব অসুস্থতা দেখা দেয় তা সারাতে কাজ করে এলাচ চা।
তুলসী চা : তুলসী পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যে কারণে বছরের অন্যান্য সময়ে তো বটেই, বর্ষাকালেও এটি বিশেষভাবে উপকার করে। তাই এই বর্ষায় সুস্থ থাকতে চাইলে নিয়মিত তুলসী চা পান করার অভ্যাস করুন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।