মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

বর্তমান গতিতে তুলা চাষে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে লাগবে ১৭০ বছর

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, রাত ২:৪৭
বর্তমান গতিতে তুলা চাষে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে লাগবে ১৭০ বছর
নিজস্ব প্রতিবেদক:
পর্যাপ্ত কৃষিজমি, জনশক্তি ও সরকারি সহায়তার অভাবের পাশাপাশি উদ্ভাবন ও বিনিয়োগের স্বল্পতার কারণে দেশে তুলা চাষের সম্প্রসারণ বছরের পর বছর ধরে স্থবির হয়ে আছে।
তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) কর্মকর্তারা দেশীয় তুলা উৎপাদনে ধীরগতির জন্য পর্যাপ্ত গবেষণা, জনবল, জমি ও তহবিলের অভাবকে দায়ী করেছেন।
সিডিবির সর্বশেষ প্রতিবেদন বলছে, ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত সাত বছরে তুলা চাষ বার্ষিক গড়ে এক শতাংশ বেড়েছে। তখন মোট জমি ছিল ৪৫ হাজার হেক্টর।
সিডিবি ২০১৬-১৭ থেকে ২০২২-২৩ অর্থবছরে দেশে তুলা চাষের জন্য প্রায় ১৬০ কোটি টাকা খরচ করলেও উৎপাদন বেড়েছে তিন থেকে চার শতাংশ।
২০২২ সালে সিডিবি ২০৩০ সালের মধ্যে দেশে তুলা চাষ এক লাখ হেক্টরে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছিল। তবে যদি তা বর্তমান গতিতে চলতে থাকে তবে সিডিবির এই লক্ষ্যে পৌঁছাতে আরও ১৭০ বছর লাগবে।
১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে সিডিবি নয়টি উচ্চ ফলনশীল জাতের তুলা উদ্ভাবন করায় দেশের তুলা উৎপাদন কিছুটা বেড়েছে।
সিডিবি ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত চার বছরে গবেষণায় ৩০ কোটি ৫৮ লাখ টাকা খরচ করলেও দেশে তুলা উৎপাদন বেড়েছে নয় শতাংশ।
সিডিবির তিন গবেষণা কেন্দ্রের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে- তহবিল ও জনবলের সীমাবদ্ধতার কারণে লক্ষ্য অর্জন অসম্ভব।
তারা জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিবিডি গবেষণা কেন্দ্রে অনুমোদিত ৮৮০ পদের মধ্যে ৩৪৬ পদ শূন্য ছিল।
সিডিবি গবেষণা কেন্দ্রগুলোর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জ্যেষ্ঠ ও সাধারণ বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ২৮ পদের বিপরীতে কর্মকর্তা আছেন আট বা নয় জন।
যশোরে সিডিবির কটন রিসার্চ, ট্রেনিং অ্যান্ড সিড মাল্টিপ্লিক্যাশন ফার্মের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডিএমএম আবেদ আলী জানান, দুই বৈজ্ঞানিক কর্মকর্তার পদসহ ১২ পদ শূন্য।
বাংলাদেশ তুলা সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ আইয়ুব ডেইলি স্টারকে বলেন, 'আখ চাষের অব্যবহৃত জমি ও তামাক চাষের জমি তুলা চাষের আওতায় আনলে উৎপাদন ১০-১২ শতাংশ বাড়বে।'
'দেশে তুলা চাষ চরমভাবে অবহেলিত,' উল্লেখ করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, 'কৃষি মন্ত্রণালয় খাদ্যশস্য চাষে অনেক বেশি মনোযোগী। তাই তুলা চাষে যথেষ্ট মনোযোগ দেওয়া হয় না।'
তিনি আরও বলেন, দেশে তুলা উৎপাদন যদি বছরে এক কোটি বেল বাড়ানো যায়, তাহলে তুলনামূলক ব্যয়বহুল আমদানি করা তুলার ওপর নির্ভরতা কমিয়ে পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত বাঁচানো যাবে।'

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে