বর্তমানে দেশকে উন্নত করতে হলে দেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের বিকল্প নেই (২)
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
এবার আসি বাংলাদেশের গ্যাস সম্পদ নিয়ে। ২০১৪ সালের ১৪ই নভেম্বর আমেরিকা ভিত্তিক অনলাইন ম্যাগাজিন দ্য ডিপ্লোমেট বাংলাদেশে গ্যাস সম্পদ নিয়ে একটি প্রতিবেদন ছাপায়। যার শিরোনাম ছিলো ইধহমষধফবংয: অংরধ’ং ঘবি ঊহবৎমু ঝঁঢ়বৎঢ়ড়বিৎ? প্রতিবেদনটিতে বলা হয়, এশিয়ার অন্যতম জ্বালানি শক্তি হিসেবে বাংলাদেশ অবস্থান করছে। পরবর্তী প্রাকৃতিক গ্যাসের সুপার পাওয়ার হবে দেশটি। আন্তর্জাতিক আদালতের রায়ে ভারতের সাথে বিরোধপূর্ণ সমুদ্র এলাকায় ২০ হাজার স্কয়ার কিলোমিটারে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়। এই সমুদ্রসীমায় রয়েছে প্রাকৃতিক জ্বালানি সম্পদের অভাবনীয় সম্ভাবনা।
সান ফ্রান্সিসকো বে এরিয়ার গবেষক ও জার্নালিস্ট জ্যাক ডেচ এক কলামে লেখে, এই মুহূর্তে ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস মজুদের একটি হিসাব কষা হচ্ছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ব বৃহৎ সরবরাহ হবে বলে ধারণা করা হচ্ছে। পেট্রোবাংলা এই বছরের শেষে ১৮টি নতুন তেল ও গ্যাস ব্লকের নিলাম ডাকে। সেঞ্চুরি ফাউন্ডেশনের পলিসি অ্যাসোসিয়েট নেইল ভাতিয়া বলে, পৃথিবীর ভেতর বাংলাদেশ হবে সেরা গ্যাস সমৃদ্ধশীল দেশ। মানার এনার্জির হেড অফ কনসাল্টিং রবিন মিল জানায়, প্রকৃতপক্ষে বাংলাদেশের এই সীমানায় কতটুকু গ্যাস রয়েছে তা এখনো প্রমাণিত নয়। ১০০ কি ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস মজুদ থাকতে পারে। বাংলাদেশকে ইঙ্গিত করে সে আরো জানায়, তবে আমরা নতুন একটি গ্যাস অঞ্চল আবিষ্কার করতে যাচ্ছি। (দ্য ডিপ্ল্যোমাট, ১৪ নভেম্বর, ২০১৪)
তবে শুধু সমুদ্র নয়, বাংলাদেশের ভেতরেও রয়েছে প্রচুর গ্যাস প্রাপ্তির সম্ভবনা। এক সিলেটের ছাতক গ্যাস ফিল্ডে ৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের সম্ভাবনা রয়েছে। (তথ্যসূত্র: যুগান্তর, ১৪ আগস্ট ২০১৮)
বাংলাদেশে এত গ্যাস সম্পদ থাকার পরও তা উত্তোলন করা হয় না, বরং কোটি কোটি ডলার খরচ করে তরল (এলএনজি) গ্যাস আমদানি করা হয়। এ সম্পর্কে গত ২৬ অক্টোবর, ২০২৩ তারিখে দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন করে, যার শিরোনাম ছিলো, “চুক্তি হচ্ছে মার্কিন কোম্পানির সঙ্গে, ১৫ বছর ধরে এলএনজি কেনা হবে।” এছাড়া বাসাবাড়ির রান্নার জন্য এলপিজি গ্যাসও আমদানি করা হয় সিঙ্গাপুর, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে। বিদেশ থেকে আমদানি করা উচ্চমূল্যের গ্যাসের ব্যবহার করতে গিয়ে দেশের মানষের নাভিশ্বাস উঠে গেছে। অথচ দেশের গ্যাস উত্তোলন করলে বিদেশী উচ্চমূল্যের গ্যাস আমদানি করা লাগতো না।
গ্যাস ও কয়লা ছাড়া বাংলাদেশে এখন তেলের খনিও মিলছে। ২০২৩ এর ডিসেম্বরে সিলেটে তেলের খনির সন্ধান পাওয়া যায়। (তথ্যসূত্র: বিবিসি, ১০ ডিসেম্বর ২০২৩)
কথা হচ্ছে, বাংলাদেশে সমস্ত প্রাকৃতিক সম্পদই আছে। কিন্তু সেগুলো যদি উত্তোলন না করে, বিদেশ থেকে উচ্চমূল্যে আমদানি করে দেশের চাহিদা মেটাই তাহলে আমরা কখনই আমাদের দেশের অবস্থা পরিবর্তন করতে পারবো না। বিশ্বের ধনী রাষ্ট্রগুলো যেখানে তেল-গ্যাস-কয়লা উত্তোলন করে নিজের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করছে, সেখানে আমরা মাটির তলায় সম্পদ লুকিয়ে রেখে কত দিন কষ্ট করবো?
লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশে রাস্তাঘাট-ব্রীজ ফ্লাইওভার, মেট্রোরেল, সেতু বানিয়ে দেশের উন্নয়ন দেখানো হচ্ছে। কিন্তু এসব উন্নয়ন দিয়ে কিন্তু দেশের জনগণের খরচ কমছে না, বরং বাড়ছে। কিন্তু এই টাকাগুলো যদি এসব প্রাকৃতিক সম্পদ উত্তোলনে ব্যবহার হতো, তবে এসব সম্পদ দিয়ে দেশের খরচ মিটিয়ে প্রয়োজনে বিদেশ রফতানি করে আয় বাড়তো। ডলারের ব্যবহার কমিয়ে দিলে আমাদের মূল্যস্ফীতি হ্রাস পেতো এবং দ্রব্যমূল্য আরো কমতো। দ্রব্যমূল্য কমানো হতো আসল উন্নয়ন।
তাই দেশকে উন্নত করার অন্যতম উপায় হতে পারে দেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলন করে দেশের প্রয়োজন দেশের সম্পদ দিয়ে মেটানো এবং রফতানি শূন্যের কোঠায় নিয়ে আসা। পাথর-বালু-তেল-গ্যাস-কয়লা বিদেশ থেকে আমদানি করে দেশকে কখনই উন্নত করা যাবে না।
-এস হাবীব
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












