বরিশালেই কৃষিতে ক্ষতি ৫০০ কোটি টাকার বেশি
ঘূর্ণিঝড় অতিবৃষ্টি ঝড়, তুফান ও জোয়ারের পানিতে প্রাথমিকভাবে ৪৮টি জেলার কৃষিতে প্রভাব পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ছয় জেলায় ফসলের ক্ষতি হয়েছে। এ বিভাগে কৃষির ক্ষতির পরিমাণ প্রায় ৫০৮ কোটি ৯৭ লাখ ৭২ হাজার টাকা। আর ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভাগের ১ লাখ ৮০ হাজার ৪৮১ কৃষক পরিবার।
এ ছাড়া খুলনা অঞ্চলের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইলসহ চারটি জেলা ও চট্টগ্রাম অঞ্চলের নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার তিনটি জেলা। ক্ষতিগ্রস্ত কৃষক সংখ্যা প্রায় ১ লাখ ৭৩ হাজার ৪৯১ জন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) কৃষি মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে প্রাথমিকভাবে বরিশাল অঞ্চলের আউশ বীজতলা ৯ হাজার ১০১ হেক্টর, আউশ ১৭ হাজার ৯০ হেক্টর, মুগ ২ হাজার ৪১৯ হেক্টর শাক-সবজি ১৭ হাজার ২৪৭ হেক্টর, পান ৩ হাজার ৪৭৩ হেক্টরসহ মোট ৫৪ হাজার ৫৬৪ হেক্টর জমির বিভিন্ন ফসলের জমি আক্রান্ত হয়েছে। যার প্রাথমিক আনুমানিক ক্ষতির মূল্য ৫০৮৯৭.৭২০ লাখ বা ৫০০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ১ লাখ ৭৩ হাজার ৪৯১ জন। বরিশাল অঞ্চলের ন্যায় অন্যান্য অঞ্চলের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলমান রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।