বাদামের সঙ্গে কাউন চাষে তরুণ উদ্যোক্তার সফলতা
এক সময় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে কাউন আবাদ হতো। পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু এলাকায় কাউনের আবাদ হতো। এ অঞ্চলে গত কয়েক বছর ধরে তেমন একটা কাউন চাষ হয় না। তবে এবার তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে উঁচু জমিতে বাদামের সঙ্গে কাউন চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন দিনাজপুরের বীরগঞ্জের রেজানুর ইসলাম রেজা নামে এক তরুণ কৃষি উদ্যোক্তা।
উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর গ্রামের তরুণ উদ্যোক্তা রেজানুর ইসলাম রেজা প্রথমবারের মতো প্রায় সাড়ে ৩ একর উঁচু জমিতে বাদাম আবাদ করেছেন। এরমধ্যে পরীক্ষামূলকভাবে দেড় একর জমিতে বাদামের সঙ্গে কাউন চাষ করে বেশ সফলতা পেয়েছেন।
বাদামের সঙ্গে কাউন চাষে তেমন একটা খরচ নাই। সেচ অনেক কম লাগে এবং অনাবৃষ্টিতে সমস্যা নাই। এখানে খুব একটা রোগবালাই না থাকলেও ইঁদুরে উপদ্রবে ফসল নষ্ট হওয়ার সম্ভবনা বেশি থাকে। আগে থেকে বীজ সংগ্রহ করলে বীজের কম দামে পাওয়া যাবে। এখন পর্যন্ত সাড়ে ৩ একর জমিতে বাদাম চাষে সব মিলে ১ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমান বাজার হিসাবে প্রায় ৪ লাখ থেকে ৫ লাখ টাকা আয় হতে পারে বলে আশা করেছেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে উ পজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাদামে সঙ্গে কাউন চাষে বেশ ঝুঁকি রয়েছে। এটি চাষাবাদে অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবে এই তরুণ উদ্যোক্তার এই উদ্যোগটি সফলতার মুখ দেখেছে। তার সফলতা আমাদের কৃষকদের উৎসাহিত করবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।