আদালতে প্রক্সি হাজিরা দেয়া প্রতারক রফিকুলকে কারাগারে প্রেরণ
-নেপথ্যের অপরাধীচক্রকে খোঁজার নির্দেশ
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ৩১ মে, ২০২৪ খ্রি:, ১৭ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আদালতে প্রক্সি হাজিরা দেয়া প্রতারক রফিকুল ইসলাম ওরফে আলাউদ্দিন সম্পর্কে তদন্তের নিদের্শ দিয়েছে চট্টগ্রামের মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনাল।
উচ্চ আদালতের এক নির্দেশের প্রেক্ষিতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) চট্টগ্রামের মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনাল রামু থানাকে এই নির্দেশ দেয়। পাশাপাশি রফিকুল ইসলাম ওরফে আলাউদ্দিনের পেছনে অন্য কোন অপরাধী চক্রের যোগসাজস আছে কি না, তা খতিয়ে দেখারও নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট আরিফ জানান, জামিনে থাকা রফিকুল ওরফে আলাউদ্দিন আজকে আদালতে জামিন নিতে আসলে আদালতের বিষয়টি সন্দেহ হয়। রফিকুল ওরফে আলাউদ্দিন আইনজীবিরও ওকালতনামা পাওয়া যায়নি। এমতবস্থায় হাজিরা দিতে আসা আসামী রফিকুল ইসলাম নাকি আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত না হওয়ায় আদালত কোর্ট ওয়ারেন্ট জারি করে রফিকুলকে জেল হাজতে প্রেরণ করেন।
আদালত সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর, ২০১৮ তারিখে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেন চট্টগ্রামের নুরুল ইসলাম। আদালত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। ওয়ারেন্টের পর ২৮ অক্টোবর, ২০১৯ তারিখে উচ্চ আদালতে আলাউদ্দিনের (২২) বদলে তাঁর ছোট ভাই রফিকুলকে (১২) দেখানো হয়। দাবী করা হয়, সেই আলাউদ্দিন। এ সময় আদালত ১২ বছর বয়সী শিশু রফিকুলকে আলাউদ্দিন মনে করে আগাম জামিন দেন। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। সংবাদে ২২ বছরের আলাউদ্দিনের জায়গায় ১২ বছরের রফিকুলকে দেখে রামুর বাসিন্দারা অবাক হন। এরপর বিষয়টি নিয়ে পুলিশ তৎপর হলে আলাউদ্দিন উধাও হয়ে যায়। সঙ্গে রফিকুল, মা রাজিয়া বেগমসহ পরিবারের সবাই আত্মগোপন করে। উচ্চ আদালতের সাথে প্রতারণা ছাড়াও অন্যান্য সময়ও রফিকুলের নানাবিধ প্রতারণার ঘটনা আইনশৃঙ্খলাবাহিনীর কাছে ধরা পরে। ২০২২ সালের ২৭শে এপ্রিল মহেশখালী থেকে প্রতারক রফিকুল ইসলামকে গ্রেফতার করে র্যাব। পরবর্তীতে সে জামিনে বের হয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)