বন্যার্তদের দুই বেলা রান্না করা খাবার সরবরাহ করছে সিসিক
বন্যার কারণে খোলা সিলেট নগরীতে ১৯টি আশ্রয় কেন্দ্রে ১০ হাজার বন্যার্তদের প্রতিদিন দুই বেলা করে রান্না করা খাবার ও শুকনো খাবার সরবরাহ করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
আশ্রয় কেন্দ্রে আশা লোকজনের মধ্যে প্রথমে শুকনো খাবার বিতরণ করা হচ্ছিলো। তবে সোমবার রাত থেকে বন্যার্তদেরকে রান্না করা খাবার খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সিসিক।
সোমবার রাত ১০টায় নগরভবনের সামনে একদিকে খাবার তৈরি হচ্ছিল। আবার অন্যদিকে প্রস্তুত খাবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যান স্বেচ্ছাসেক ও সিসিক কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে আবার বানভাসি কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না, চক্ষুলজ্জায় কারও কাছে খাবারও চাইতে পারছেন না তারা। এমন পরিবারের সদস্যদের সিসিকের কন্ট্রোল রুমে ০১৯৫৮২৮৪৮০০ নম্বরে যোগাযোগ করলে গোপনেই তাদের কাছে খাবার পৌঁছে দেয়ার আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান।
তিনি জানান, মেয়র আনোয়ারুজ্জামানের নির্দেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন আমরা দুই বেলা প্রায় ১০ হাজার মানুষকে রান্না করা খাবার খাওয়াবো। পাশাপাশি শুকনো খাবার বিতরণও অব্যাহত থাকবে।
বর্তমানে সিলেট নগরীর বন্যা আক্রান্ত বিভিন্ন ওয়ার্ডে মোট ১৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।