ব্যাংকের লকার থেকে স্বর্ণ গায়েব, তদন্তে নামছে দুদক
চট্টগ্রামে ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে গ্রাহকের ১৪৯ ভরি স্বর্ণালংকার গায়েবের ঘটনায় চকবাজার থানায় করা অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুক্তভোগী নারী রোকেয়া আক্তার বারী (৬৩) বাদী হয়ে সোমবার (৩ জুন) রাতে লিখিতভাবে চকবাজার থানায় এ অভিযোগ করেন।
এ প্রসঙ্গে দুদক চট্টগ্রামের উপপরিচালক নাজমুচ্ছাদাত বলেন, ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে স্বর্ণ গায়েব হওয়ার ঘটনায় চকবাজার থানায় ভুক্তভোগী নারী অভিযোগ দিয়েছেন। অভিযোগটি দুদকের শিডিউল ভুক্ত। এ কারণে থানা পুলিশ অভিযোগটি জিডি মূলে গ্রহণ করে দুদকের চট্টগ্রাম পরিচালক বরাবর পাঠিয়েছে। ইতিমধ্যে দুদকের চট্টগ্রাম পরিচালক অভিযোগটি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (৪ মে) ঢাকার প্রধান কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। ঢাকা থেকে যেভাবে নির্দেশনা আসে সেভাবে অনুসন্ধান হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।