বন্দুক সহিংসতার বিরুদ্ধে বেলগ্রেডে হাজারো মানুষের বিক্ষোভ
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২১ মে, ২০২৩ খ্রি:, ০৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
পরপর দুটি বন্দুক হামলার পর সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের রাস্তায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। সমালোচকেরা বলছে কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমন সহিংসতার সংস্কৃতি গড়ে উঠছে দেশটিতে। বেলগ্রেডে দুই দিনের বন্দুক সহিংসতায় প্রাণ গেছে ১৮ জন নাগরিকের। গতকাল শনিবার (২০ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দেশটিতে চলতি মাসের ৩ তারিখে একজন নিরাপত্তা প্রহরীসহ নয় জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে এক কিশোর। ঘটনাটির এক দিন পরেই বেলগ্রেডে আট জনকে গুলি করে হত্যা করে ২১ বছরের এক ব্যক্তি। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই বেলগ্রেডে বন্দুক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামেন দেশটির জনগণ।
মূলত দেশটির বিরোধী দলগুলো নেতৃত্ব দিচ্ছে আন্দোলনে। তাদের মতে, দেশটির সহিংসতা প্রচারকারী সংবাদমাধ্যমকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিকের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস)। এছাড়া অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে সরকারের ব্যর্থতাকেও এর কারণ হিসেবে উল্লেখ করেন তারা।
দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছদ্মনাম ভেরা ব্যবহার করে বলেছে, ‘সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি আমি। বিভিন্ন বক্তৃতায়, মিডিয়ায় ঢালাওভাবে প্রকাশ্যে সহিংসতা প্রচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। যেভাবে দেশ চালানো হচ্ছে তার বিরুদ্ধে এই আন্দোলন।’
.......
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












