বন্দী মুক্তির জন্য ইসরাইলের ওপর চাপ বাড়ছে
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দীদের মুক্তির জন্য ইসরাইলের ওপর চাপ বাড়াচ্ছে বিভিন্ন দেশের কূটনীতিক এবং সেইসাথে স্থানীয়রা। বন্দীদের মুক্তির আগে তারা গাজায় স্থল হামলা স্থগিত রাখার অনুরোধ করছে নেতানিয়াহু সরকারের প্রতি।
হামাস গত জুমুয়াবার দুই বন্দীকে মুক্তি দেয়। তারা এখন ইসরাইলে আছে। হামাস দাবি করেছে, তারা আরো দুই বন্দীকে মুক্তি দিতে চেয়েছিল। কিন্তু ইসরাইল তাদেরকে গ্রহণ করেনি।
হামাসের মুখপাত্র আবু ওবায়দা বন্দী বিনিময় নিয়ে গ্রুপটির সাথে আলোচনাকারী কাতারকে জানিয়েছে, মানবিক কারণে জুমুয়াবার নরিথ ইউয়শাক ও ইয়কেফেড লিফশটজ নামের আরো দুই বন্দীকে মুক্তি দিতে চেয়েছিল। কিন্তু ইসরাইল তাদেরকে গ্রহণ করেনি। উল্লেখ্য, জুমুয়াবার হামাস দুই আমেরিকান জুডিথ তাই রানান এবং তার মেয়ে নাতালি রানানকে মুক্তি দেয়। তাদের সাথেই তারা আরো দুজনকে মুক্তি দিতে চেয়েছিল। তবে ইসরাইল এটিকে হামাসের ‘প্রপাগান্ডা’ হিসেবে অভিহিত করেছে।
জুমুয়াবার দুই বন্দী মুক্তি পাওয়ার পর থেকেই পর্দার অন্তরাল থেকে কূটনীতিকরা ইসরাইলের ওপর চাপ দিয়ে আসছে। বেশ কয়েকটি পাশ্চাত্য দেশ তা করছে বলে জানা গেছে।
জানা গেছে, ওই দেশগুলো বলছে যে নিজেকে রক্ষার অধিকার অবশ্যই ইসরাইলের আছে। তবে ইসরাইলের উচিত তা এখন বন্ধ রেখে বন্দীদের মুক্তির বিষয়টি বিবেচনা করা।
শনিবার শত শত লোক তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে সমবেত হয়। তাদের মধ্যে হামাসের হাতে বন্দীদের স্বজনরাও ছিল। তারা বন্দীদের মুক্তির ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলছেন, বন্দীদের মুক্তির জন্য সরকার আরো কিছু করুক, তাই তারা চায়। এমনকি বন্দীদের মুক্তি পর্যন্ত যুদ্ধবিরতির দাবিও জানান তারা। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।