মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের জন্য প্রস্তুত মার্কিন সেনারা, শিগগিরই সক্রিয় হবে প্রতিরক্ষাব্যবস্থা
হামাস-ইসরায়েলের মধ্যকার যুদ্ধের কারণে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এই সংকট ছড়িয়ে পড়তে পারে ইসরায়েল-ফিলিস্তিনের আশপাশের দেশগুলোতে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন স্থানে থাকা যুক্তরাষ্ট্রের সেনারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। পাশাপাশি এসব অবস্থান বা ঘাঁটিতে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হবে শিগগিরই।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন স্থানীয় সময় শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। কেবল প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা নয়, প্রয়োজনে শিগগিরই অতিরিক্ত সৈন্য পাঠানো হবে এসব ঘাঁটিতে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, মধ্যপ্রাচ্যজুড়ে ইরান ও তার যেসব প্রক্সি বাহিনী রয়েছে, তাদের কর্মকা-ের প্রতিক্রিয়া হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কবে থেকে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হবে বা কী পরিমাণ অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে, সে বিষয়ে লয়েড অস্টিন কোনো মন্তব্য করেনি।
এদিকে গাজা নিয়ে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল সরকার। এরই মধ্যে হামাসের বিরুদ্ধে তিন ধাপের যুদ্ধ পরিকল্পনাও নির্ধারণ করা হয়েছে। এই তিন ধাপ যুদ্ধের উদ্দেশ্য গাজায় একটি ‘নতুন নিরাপত্তা শাসনব্যবস্থা’ প্রতিষ্ঠা করা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এই পরিকল্পনা প্রকাশ করেছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।