বন্দর থেকে আদা খালাসে আমদানিকারকদের গড়িমসি -ঈদের আগে দাম বেড়ে দ্বিগুণ
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল আজহার আগে কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে আদার দাম। কারণ চট্টগ্রাম বন্দরে ১১ লাখ কেজি আদার চালান খালাস না করে ফেলে রেখেছেন আমদানিকারকরা।
গোশত রান্নায় অপরিহার্য এই মসলাটি মে মাসের শুরুতে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে খুচরা বাজারে সারা দেশে ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তি ও ভোক্তা অধিকারকর্মীরা বলছেন, দাম নিয়ন্ত্রণে কারসাজি করতে এর আগেও ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরকে গুদাম হিসেবে ব্যবহার করেছেন। এই ঘটনা নতুন নয়।
এ ধরনের কর্মকা-ের বিরুদ্ধে কর্তৃপক্ষের আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, মত দেন তারা। তবে আমদানিকারকদের দাবি, নথি সংক্রান্ত জটিলতায় খালাসে দেরি হচ্ছে।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানিয়েছে, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১৪ জন আমদানিকারক ৪১টি কনটেইনারে প্রায় ১১ লাখ কেজি আদা আমদানি করেন। তবে এখনো সেসব চালান বন্দর থেকে খালাস করা হয়নি।
কাস্টমস ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ীদের আজ শনিবারের মধ্যে চালান খালাস করতে বলেছেন। এই সময়ের মধ্যে আদা খালাস করা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে, বাংলাদেশে আদার বার্ষিক চাহিদা প্রায় ৫ লাখ টন। এর মধ্যে আমাদের দেশে উৎপাদন হয় প্রায় ২ থেকে ৩ লাখ টন। বাকিটা আমদানি করতে হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার নাজমুল হোসেন বলেন, খালাস প্রক্রিয়ায় যুক্ত সিঅ্যান্ডএফ এজেন্টদের মঙ্গলবার ডেকে দেরির কারণ জানতে চাওয়া হয়।
‘আমদানিকারকদের সঙ্গে যোগাযোগের পর তাদের এজেন্টরা আমাদের আশ^স্ত করেছেন, শনিবারের মধ্যে তারা চালান খালাস করবেন,’ বলেন তিনি।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে আমদানিকারকরা বন্দরে চালান আটকে রাখছেন -এমন অভিযোগ পাওয়ার পর আমরা কাস্টমস কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
তিনি বলেন, ‘আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।’
জাহিদুল ইসলাম বলেন, ঈদুল আজহার আগে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা ও অতিরিক্ত মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, ‘বাজার কারসাজি বা মজুতদারির প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ মে পর্যন্ত বাংলাদেশ প্রায় ৭৭ হাজার টন আদা আমদানি করেছে। গত বছরের একই সময়ে আমদানি হয়েছিল ৭৯ হাজার টন।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, আমদানিকৃত পণ্য খালাসে দেরি করে বন্দরকে গুদাম হিসেবে ব্যবহারের এই চর্চা নতুন নয়। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের নানা উদ্যোগের পরও এই চর্চা বন্ধ হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












