বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
, ২৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ১২ জুলাই, ২০২৬ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বর্ষভিত্তিক পরীক্ষা পদ্ধতির পরিবর্তে সেমিস্টার পদ্ধতি চালুর প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি সিলেবাস ও শিক্ষাক্রম পরিবর্তন, ট্রেড কোর্স চালু এবং আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বছরে দুটি সেমিস্টার চালুর পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজনীয় অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এটি বাস্তবায়নে প্রায় ২ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘শিক্ষাক্রম ও সিলেবাস পরিবর্তনের প্রস্তুতি আমাদের রয়েছে। শিক্ষার্থীদের দক্ষ কর্মী হিসেবে তৈরি করতে সেমিস্টার পদ্ধতিতে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজি প্রেসের (বাংলাদেশ সরকারি মুদ্রণালয়) সীমাবদ্ধতার কারণে এই মুহূর্তে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারছি না। তবে দুই বছরের মধ্যে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
আসছে একগুচ্ছ ট্রেড কোর্স:
চাকরির বাজার বিবেচনায় অনার্স ও পাস কোর্সের শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে একগুচ্ছ ট্রেড কোর্স চালু করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এছাড়া বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের অনার্স শিক্ষার্থীদের জন্য ইংরেজি ও আইসিটি বাধ্যতামূলক করা হয়েছে। উপাচার্য বলেন, ‘নতুন ব্যবস্থায় একাধিক ট্রেড কোর্স যুক্ত করা হবে। এর মধ্যে অন্তত একটি ট্রেড কোর্স বাধ্যতামূলক থাকবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী কোর্স নির্বাচন করতে পারবেন।’
তিনি বলেন, ‘গ্র্যাজুয়েশন করে চাকরি পাওয়ার জন্য কাউকে যাতে বসে থাকতে না হয়, সে জন্য শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ট্রেড কোর্সের একটা ঝুলি ছাত্রদের উপহার দেবো। একটা বাস্কেট থাকবে। সেখান থেকে শিক্ষার্থীরা নিজেরাই বেছে নেবে কোন কোর্সটি করবে। ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, ডাটা সায়েন্স, হসপিটালিটি ম্যানেজমেন্ট, কেয়ার-গিভার পর্যন্ত বিভিন্ন কোর্স থাকবে।’
উপাচার্য বলেন, ‘কেউ যদি মনে করে কম্পিউটারের বেসিক শিখবে, কম্পিউটার কীভাবে অ্যাসেম্বল করতে হয়, ফ্রিজ-এসি কীভাবে মেরামত করতে হয়, সেগুলো শেখানো হবে। কোথায় কোন কোর্স চালানো সম্ভব, কোথায় রিসোর্স পারসন আছে এবং টেকনিক্যাল ও ভোকেশনাল প্রতিষ্ঠান থেকে কোথায় সহযোগিতা পাওয়া যাবে, তা নিয়ে স্টাডি চলছে।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি মনে করে তিনি দুবাই, সৌদি আরব, আমেরিকা, কানাডা বা জাপান যাবেন, তাহলে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোরও উদ্যোগ নেওয়া হবে।’
দুই বছরের মধ্যে সেমিস্টার, আছে চ্যালেঞ্জও:
বর্তমানে প্রচলিত বর্ষভিত্তিক পরীক্ষা পদ্ধতির পরিবর্তে সেমিস্টার পদ্ধতি চালু করতে অন্তত এক থেকে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন উপাচার্য। তিনি বলেন, ‘এখনই না। এক বছর-দুই বছর লাগবে। ভবিষ্যতের পরিকল্পনায় এখন যে সংস্কারটা করছি, সেটা হলো বছরে পরীক্ষা দিচ্ছে ঠিকই, কিন্তু বছর শেষে কী পরীক্ষা দিচ্ছে, কী পড়াচ্ছেন শিক্ষকরা। যে সিলেবাসে পড়ানো হচ্ছে, এই সিলেবাস দিয়ে কী চলবে? উত্তর হলো, চলবে না।’
উপাচার্য বলেন, আমরা সেমিস্টারে যেতে চাই। সেমিস্টারে অনেক সুযোগ-সুবিধা আছে। সেই সেমিস্টারে গেলে শিক্ষার্থীদের আগ্রহ আরেকটু বাড়বে। আর তাছাড়া পরে হলেও সেমিস্টারে যেতেই হবে। এখন যে ব্যবস্থা রয়েছে, তাতে সেমিস্টারে যেতে বছরে আমাকে ২০টি প্রশ্ন (২০ সেট) লাগবে। বিজি প্রেসের সেই ক্যাপাসিটি নেই। বিজি প্রেস ছাড়া ভিন্ন ব্যবস্থাপনায় প্রশ্ন ছাপানো ঝুঁকিপূর্ণ।
তবে এই সংকট দূর করতে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বিজি প্রেসে জাতীয় বিশ^বিদ্যালয়ের জন্য আলাদা ভবন ও সেকশন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য।
পরিবর্তন হচ্ছে সিলেবাস:
বিদ্যমান সিলেবাস পরিবর্তনের কাজও শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী দুই ধাপে সিলেবাস সংশোধন করা হবে। প্রথম ধাপে অর্ধেক এবং আগামী ডিসেম্বরের মধ্যে বাকি অংশের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
উপাচার্য বলেন, ‘এই সিলেবাসে যারা ২০২৭ ও ২০২৮ সালে পাস করে বের হবে, তারা এক ধরনের দক্ষ কর্মী হিসেবে বের হবে। বিদ্যমান ব্যবস্থায় যে ধারণা ছিল-জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বাংলাও জানে না, ইংরেজিও জানে না, কোনও ধরনের দক্ষতাও নেই, অথচ পাস করে বেরিয়ে গেছে; ওইদিন শেষ হচ্ছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবরে ৩ লঘুচাপের আশঙ্কা, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ঋণের চাপে’ কীটনাশক পান, প্রাণ গেল যুবকের
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার মজুতের দায়ে জামাত নেতাকে অর্থদন্ড
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয় -প্রতিমন্ত্রী ইশরাক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই -পানিসম্পদ মন্ত্রী
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাত মুখে এক কথা বলে, কাজে মুনাফিকি আচরণ -রাশেদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩ মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করা হবে -চিফ হুইপ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












