বদলগাছীতে বিষমুক্ত পটল চাষে লাভবান কৃষকরা
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর বদলগাছীতে প্রথমবারের মতো উত্তম কৃষি চর্চা (জিএপি-গুড অ্যাগ্রিকালচারাল প্রাক্টিসেস) পদ্ধতিতে বিষমুক্ত সবজি জাতীয় ফসল পটল চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা। পার্টনার ফিল্ড স্কুল জিএপি ও কৃষক সেবা কেন্দ্রের প্রশিক্ষণ গ্রহণ করে কৃষকরা জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ ও হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করে এক একর জমিতে এই পটল চাষ করেছেন। এতে তারা যেমন লাভবান হয়েছেন, তেমনি বাজারে রপ্তানি হচ্ছে বিষমুক্ত সবজি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল গ্রামের কৃষক এনায়েতুল ইসলাম, আতাউর রহমান, আব্দুল মান্নান, রহিম ও আসলাম-এই পাঁচজন কৃষকের জন্য ‘ক্লাস্টার ডেমনেস্ট্রেশন ফর এঅচ স্ট্যান্ডার্ড অব ভেজিটেবল’ নামে এক একর জমিতে পটল চাষের প্রদর্শনী চালু করা হয়।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী কৃষকরা জানান, কৃষি অফিস ও পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণ অনুসরণ করে পটল চাষে তাদের মোট আয় হয়েছে প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা। লাভ বেশি হওয়ায় স্থানীয় আরও অনেক কৃষকরা এখন এই পদ্ধতিতে ফসল চাষে আগ্রহী হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, উত্তম কৃষি চর্চা এমন এক পদ্ধতি যেখানে পরিবেশ সংরক্ষণ, মানবস্বাস্থ্য ও অর্থনৈতিক টেকসইত্ব-এই তিনটির সমন্বয়ে নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন করা হয়। এতে কৃষকের পাশাপাশি ভোক্তাও উপকৃত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)