‘বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার’
নিজস্ব সংবাদদাতা:
বিগত সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যেসব কর্মকর্তা বৈষম্য, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টা ইউনূস।
গত রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বঞ্চিত সামরিক কর্মকর্তাদের আবেদনের ওপর গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রতিবেদন গ্রহণকালে সে বলেছে, আমি শুরুতে ভেবেছিলাম কিছু অনিয়ম হয়েছে। কিন্তু আপনারা যে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছেন তা ভয়াবহ-কল্পনার বাইরে।
বিগত ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়কালে সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা চাকরিতে বঞ্চনা, বৈষম্য, রাজনৈতিক প্রভাব, ভুল অভিযোগ এবং অন্যায় প্রশাসনিক সিদ্ধান্তের মুখে ক্ষতিগ্রস্ত হন এমন অভিযোগ পর্যালোচনার জন্য সরকার এই কমিটি গঠন করেছিল।
কমিটি মোট ৭৩৩টি আবেদন পায়। যাচাই-বাছাই, সাক্ষাৎকার, প্রামাণ্য নথি এবং সংশ্লিষ্ট বাহিনীর অভ্যন্তরীণ বোর্ড রিপোর্ট পর্যালোচনার পর ১৪৫টি আবেদনের বিষয়ে সুপারিশ প্রদান করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।