সৌদি থেকে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মধ্যেও ঋণের চাপ
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নওগাঁ সংবাদদাতা:
সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকা-ে মারা যাওয়া নওগাঁর বাকি পাঁচ প্রবাসীর মরদেহ আজ শনিবার দেশে এসে পৌঁছাবে।
আড়াই মাস পর প্রিয়জনের লাশ ফেরা নিয়ে শোকের ছায়া যেমন আরও ঘনীভূত হয়ে উঠেছে, তেমনই মহাজন ও এনজিওর ঋণের জাঁতাকলে দিশেহারা হয়ে পড়েছেন সীদের নিঃস্ব পরিবারগুলো। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর।
বাংলাদেশ দূতাবাস, রিয়াদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া বাকি পাঁচ প্রবাসীর মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকাল ৮টা ০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকা-ে ১৬ জন বাংলাদেশি সী মারা যান। তাদের মধ্যে নওগাঁর ছিলেন ১২ জন। গত ২৭ আগস্ট প্রথম দফায় সাতজনের মরদেহ দেশে আনা হলেও আইনি ও পরিচয় শনাক্তকরণ জটিলতায় বাকি পাঁচজনের লাশ পড়ে ছিল সৌদি আরবের হিমঘরে।
স্বজনের মরদেহ ফিরে পাওয়ার অপেক্ষার প্রহর শেষ হওয়ার পথে থাকলেও পরিবারগুলোর জন্য বড় সংকট হয়ে উঠেছে ঋণের বোঝা। বিদেশের মাটিতে ভাগ্য পরিবর্তনের আশায় ভিটেমাটি বন্ধক রেখে বা চড়া সুদে ঋণ নিয়েছিলেন এই প্রবাসীরা। সেই স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও দেশে রয়ে গেছে দেনার পাহাড়।
আত্রাইয়ের সাধনগর গ্রামের নিহত সাগর আলীর স্ত্রী জানান, মাত্র ছয় মাস আগে স্বামীকে সাড়ে ৬ লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাঠিয়েছিলেন। একমাত্র সম্বল ভিটাবাড়িটি বন্ধক রয়েছে মহাজনের কাছে। এর মধ্যে ঋণের এক লাখ টাকাও শোধ হয়নি। দুটি অবুঝ সন্তানকে নিয়ে পাওনাদারদের তাগাদায় এখন পাগলপ্রায় তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক মাসের মধ্যেই ফের পরীক্ষা দিতে পারবে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যরা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিম ভাজি না দেয়ায় ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যা!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আধিপত্য বিস্তার নিয়ে বিচ্ছিন্নতাবাদী দুই পক্ষের গোলাগুলি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাসের হার ৫২.১২%; ২২ বছরের মধ্যে সর্বনিম্ন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিনিদের সুর বদলে গেছে’, ভ্যান্সের চিঠি প্রসঙ্গে রেজাই
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরঃ নতুন ঘূর্ণিঝড়ের নাম প্রকাশ, আঘাত হানতে পারে কখন-কোথায়
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












