আবারও ঢাকা নিয়ে নতুন নতুন প্রকল্প, ভোগান্তির শঙ্কা
, ৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
আবার প্রকল্পের ফাঁদে পড়তে যাচ্ছে রাজধানীবাসী। রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা না নিয়ে ঢাকা ঘিরেই আরও প্রকল্প নিতে যাচ্ছে সরকার।
ঢাকা ও আশপাশের এলাকার ‘যানজট নিরসনে’ সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইনার সার্কুলার রিং রোড নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন এবং পণ্য পরিবহন করতে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তার মধ্যে কিছু প্রকল্পের অগ্রগতি কার্যপত্রে তুলে ধরা হয়েছে। সেগুলো হলো- ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা নদীর ওপর সেতু, পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত দোতলা সড়ক এবং মতলব উত্তর-গজারিয়া সড়কে মেঘনা-ধনাগোদা নদীর ওপর সেতু নির্মাণ।
ঢাকার যানজট কমাতে ঢাকা ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়াপুর থেকে নিমতলী, কেরানীগঞ্জ, ফতুল্লা ও বন্দর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ পর্যন্ত ৩৯.২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে পিপিপি ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে হালনাগাদ সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এদিকে, ঢাকা এলিভেটেড ইনার সার্কুলার রিং রোড নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ২০২৪ সালে সম্পন্ন হয়েছে। প্রস্তাবিত রিং রোডের মোট দৈর্ঘ্য ৮৮ কিলোমিটার। এর মধ্যে প্রায় ২৫.৮০ কিলোমিটার এলিভেটেড অংশ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
ঢাকা শহরে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সমীক্ষায় ১২টি রুটে মোট ২৫৮ কিলোমিটার দীর্ঘ সাবওয়ে নির্মাণের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রুট ‘ও’-এর দৈর্ঘ্য ৩৪.৯২ কিলোমিটার।
অন্যদিকে, রুট ‘বি’-এর দৈর্ঘ্য ২২.৮৯ কিলোমিটার। গাবতলী থেকে বিসিএসএওএইচএস-ঢেলনা পর্যন্ত এ রুটে ১৪টি স্টেশন রাখার সুপারিশ করা হয়েছে।
ঢাকা-আশুলিয়া ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হলে সাভার ইপিজেড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৪৪ কিলোমিটার নিরবচ্ছিন্ন উড়ালসড়ক তৈরি হবে।
এদিকে ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বিমানবন্দর-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। স্টেশন ও লেন বিভাজক ভেঙে করিডরটি সাধারণ মহাসড়কে পরিণত করা হবে।
২০১২ সালে একনেকে অনুমোদনের সময় প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালে। তিন দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় ৪ হাজার ২৬৮ কোটি টাকায়। ২০২৫ সালে চতুর্থ দফায় চাওয়া ৬ হাজার ৫৯৮ কোটি টাকার প্রস্তাব অন্তর্বর্তী সরকারের একনেক ফিরিয়ে দেয়। এর মধ্যেই খরচ হয়ে গেছে ২ হাজার ৮১১ কোটি টাকা, অথচ একটি বিশেষ বাসও রাস্তায় নামেনি।
প্রকল্পটি চলছিল মূলত বিদেশি ঋণে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অনুমোদিত ঋণ ২৬ কোটি ডলার এবং ফরাসি উন্নয়ন সংস্থার ঋণ ৪ কোটি ইউরো। প্রকল্প বাতিল হলেও ছাড় করা ঋণ সুদসহ শোধ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রকাশ্যে ভারতবিরোধিতা, আড়ালে ‘র’-এর সঙ্গে বৈঠক-এ কেমন দ্বৈতনীতি?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি থেকে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মধ্যেও ঋণের চাপ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর খুচরা বাজারে সবজি-মুরগির চড়া দাম
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুলিশ হয়ে ছাড়েননি ওকালতি, ওসিকে আইনজীবী সমিতির নোটিশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পোশাক ক্রয়াদেশ কমার শঙ্কা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রায়ত্ত কারখানার অব্যবহৃত ১০,৩০৬ একর জমি সব ব্যবসার জন্য উন্মুক্ত করতে যাচ্ছে সরকার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারিকেল দ্বীপ ভ্রমণ: পর্যটকদের অপেক্ষা বাড়ছে
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কৃষ্ণসাগরে বিস্ফোরণের পর ডুবে গেল ইসরায়েলি জাহাজ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, শিক্ষাসংস্কারসহ ১৬ দফা দাবীতে প্রতিবাদী সমাবেশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকারে আগুন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বজ্রসহ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












