রাজধানীর খুচরা বাজারে সবজি-মুরগির চড়া দাম
, ৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে সবজি ও মুরগির চড়া দাম। পাইকারি ও বাজার কারওয়ান বাজারের তুলনায় শহরের সাধারণ খুচরা বাজারগুলোতে সবজি অন্তত ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, কারওয়ান বাজার বাদে অন্যান্য খুচরা বাজারে পরিবহন ও অন্যান্য খরচের অজুহাতে দাম কিছুটা বেশি রাখা হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার, ইস্কাটন রোড ও বাংলামোটরের কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, আলু প্রতি কেজি ৩০ টাকা, পটল ৫০-৬০ টাকা, বরবটি পাইকারিতে ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০-৮০ টাকা, শিম ৮০-১২০ টাকা, করলা ৮০ টাকা, বেগুন ১০০-১২০ টাকা।
এ ছাড়া প্রতি কেজি বয়লার মুরগি ১৮০-২২০ টাকা ও সোনালি মুরগি ৩২০-৩৪০ টাকা।
মগবাজার এলাকার খুচরা সবজি বিক্রেতা মমিনুর রহমান বলেন, কারওয়ান বাজার বা পাইকারি আড়ত থেকেই বেশি দামে সবজি কিনতে হয়। এরপর পরিবহন খরচ, বাজারের তোলা আর পচনশীল মাল নষ্ট হওয়ার ঝুঁকি সব মিলিয়ে খুচরা বাজারে প্রতি কেজিতে ১০ টাকা বেশি না বেচলে আমাদের পোষায় না।
বাংলামোটরের মুরগি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, পাইকারিতে মুরগির দাম একটু চড়া। খামার থেকেই বাড়তি দামে আনতে হচ্ছে। যে কারণে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
ইস্কাটন রোডে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী কামরুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারের যে অবস্থা, তাতে সাধারণ আয়ের মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। আলুর দাম কিছুটা কমলেও বেগুন, করলা বা শিম কিনতে গেলে পকেট ফাঁকা হয়ে যায়। এভাবে চলতে থাকলে সংসার চালানো মুশকিল।
একই বাজারের ক্রেতা গৃহিণী ফাতেমা বেগম বলেন, সবজির পাশাপাশি মুরগির দামও অনেক বেশি। বয়লার মুরগি ১৮০-২০০ টাকা আর সোনালি মুরগি সাড়ে তিনশো ছুঁইছুঁই। মাসের বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রকাশ্যে ভারতবিরোধিতা, আড়ালে ‘র’-এর সঙ্গে বৈঠক-এ কেমন দ্বৈতনীতি?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি থেকে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মধ্যেও ঋণের চাপ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুলিশ হয়ে ছাড়েননি ওকালতি, ওসিকে আইনজীবী সমিতির নোটিশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আবারও ঢাকা নিয়ে নতুন নতুন প্রকল্প, ভোগান্তির শঙ্কা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পোশাক ক্রয়াদেশ কমার শঙ্কা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রায়ত্ত কারখানার অব্যবহৃত ১০,৩০৬ একর জমি সব ব্যবসার জন্য উন্মুক্ত করতে যাচ্ছে সরকার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারিকেল দ্বীপ ভ্রমণ: পর্যটকদের অপেক্ষা বাড়ছে
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কৃষ্ণসাগরে বিস্ফোরণের পর ডুবে গেল ইসরায়েলি জাহাজ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, শিক্ষাসংস্কারসহ ১৬ দফা দাবীতে প্রতিবাদী সমাবেশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকারে আগুন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বজ্রসহ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












