বছরে বরাদ্দ ৯-১০ কোটি, তবু সচিবালয়ের ১০ মন্ত্রণালয়ে কোনো গাছ নেই
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯২ শামসী সন , ১৭ জুলাই, ২০২৪ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি স্থাপনায় বৃক্ষের উপস্থিতি নিশ্চিত করতে দায়িত্ব দেওয়া আছে গণপূর্ত মন্ত্রণালয়ের আরবরিকালচার নামে একটি দপ্তরকে। সেই দপ্তরের নামে প্রতি বছর কমপক্ষে ৯ থেকে ১০ কোটি টাকা বরাদ্দও থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ১০টি মন্ত্রণালয়ে সেখান থেকে কোনো গাছ বা টব সরবরাহ করা হয়নি।
সম্প্রতি এসব মন্ত্রণালয় চিহ্নিত করে সেখানে গাছ বসানোর উদ্যোগ নিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। সেই সঙ্গে ১৭ একর আয়তনের পুরো সচিবালয় এলাকাকে বৃক্ষবেষ্টিত করে সেখানকার বাতাস ও পানি পরীক্ষাসহ আরও বেশ কিছু কাজে হাত দিয়েছে সংশ্লিষ্টরা। সম্প্রতি গণপূর্ত সচিব নবীরুল ইসলামের সভাপতিত্বে এ বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত সচিব নবীরুল ইসলাম বলেন, ‘সম্প্রতি আমরা মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে একটি সমন্বয় সভা করেছি। পুরো সচিবালয় নিয়েই আমাদের একটি পরিকল্পনা আছে। আমার দেখেছি কোনো কোনো মন্ত্রণালয়ে একবারেই বৃক্ষ নেই। এমন ১০টি মন্ত্রণালয় চিহ্নিত করা হয়েছে। আবার সচিবালয়ের দেয়াল ও ভবন ইউনিক করার বিষয়টিও ভাবা হচ্ছে। এ ছাড়া একজন দর্শনার্থী খুব সহজে যেন সব মন্ত্রণালয়ের অবস্থানের তথ্য পান, সে বিষয়েও কাজ করা হচ্ছে। সবকিছু মিলিয়ে কাজগুলো শেষ হলে সচিবালয়ে এলাকায় খুব ভালো পরিবেশ হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)