বছরের প্রথম সপ্তাহেই রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চলতি বছরের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। জানুয়ারি মাসের প্রথম ৭ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১১ হাজার ৬৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, এই ৭ দিনের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে গত ৭ জানুয়ারি। সেদিন প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ১ হাজার ৬৭১ কোটি ৪০ লাখ টাকা।
গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের জানুয়ারির প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিলো ৫৪ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৬৭.৮০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৭ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭১৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিলো ১ হাজার ৪৩১ কোটি ৭০ লাখ ডলার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)