পবিত্র রমজানের ভোগ্যপণ্য:
ডাল-ছোলার দাম কম, বাড়ছে তেল-চিনির
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র রমজান মাস সামনে রেখে ভোগ্যপণ্যের বাজারে দাম ওঠানামা শুরু হয়েছে। রোজায় সবচেয়ে বেশি চাহিদা থাকা ডালজাতীয় পণ্যের দাম এবার কম। বাড়ছে ভোজ্যতেল ও চিনির দাম।
ব্যবসায়ীরা বলছেন, মজুতের পাশাপাশি আমদানি বেশি হওয়ায় ছোলা, মটর, অস্ট্রেলিয়ান মসুর ডালের দাম কম রয়েছে। রমজানে এসব পণ্যের দাম বাড়ার সুযোগ না থাকলেও মিলার সিন্ডিকেটের কারণে চিনি ও ভোজ্যতেলের দাম বাড়ছে। তবে মিলাররা বলছেন, এলসি না হওয়ায় কারখানায় কাঁচামালের মজুত না থাকায় বাজারে চিনির সরবরাহ কমেছে।
ভোক্তাদের সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, কতিপয় ব্যবসায়ী জাতীয় নির্বাচন সামনে রেখে বাজার অস্থির করার চেষ্টা করছেন। রমজানের আগে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।
প্রতিবছর দেশে রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে। রোজার সময় ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা। ধনী-গরিব সবার ইফতারে ছোলা থাকে। পেঁয়াজু কিংবা চটপটির মতো খাবার তৈরিতে মটর ডালের ব্যবহারও বাড়ে। পাশাপাশি রাতের খাবারে মসুর ডালও রাখেন অনেক রোজাদার। যে কারণে এসব খাদ্যপণ্যের চাহিদাও বাড়ে।
বিগত বছরগুলোতে রমজানের আগে পণ্যের দাম বাড়লেও কিছু পণ্যের ক্ষেত্রে এবারের চিত্র ভিন্ন। বিশেষ করে ডালজাতীয় খাবারের মধ্যে ছোলা, মসুর, মটর ডালের দাম গত বছরের চেয়ে কম থাকলেও বাড়তে শুরু করেছে চিনি ও ভোজ্যতেলের দাম।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) খাতুনগঞ্জের বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে ডালজাতীয় সব পণ্যই আমদানি হয়। কানাডা ও ইউক্রেন থেকে আসে মটর ডাল। মটরকে অনেকে অ্যাংকর হিসেবেই চেনে। খাতুনগঞ্জের বাজারে মটর ডাল বিক্রি হচ্ছে ৪৪ টাকা ৫০ পয়সা কেজিতে। এসব ডাল গত রমজানে ৬৫-৭০ টাকায় বিক্রি হয়েছিল।
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, ‘রোজায় ডালজাতীয় পণ্যের চাহিদা বেশি থাকে। বিশেষ করে ছোলা, মসুরের চাহিদা। এবার মটর, মসুর, ছোলার যথেষ্ট মজুত রয়েছে। নতুন করে আমদানিও হচ্ছে। যে কারণে দাম কম। রমজানের আগে আর দাম বাড়ার সুযোগ নেই।’
জাতীয় নির্বাচন সামনে রেখে প্রশাসন ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে কিছু অতি মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট। অনেকে রমজানের আগে বাজার অস্থির করার চেষ্টায় থাকেন। প্রশাসনের উচিত আগেভাবে বাজার মনিটরিংয়ে জোর দেওয়া। এতে রমজানে সাধারণ মানুষ সুফল পাবে।- ক্যাবের বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন
তিনি বলেন, ‘চলতি অর্থবছরে প্রত্যেক আমদানিকৃত ভোগ্যপণ্যে সরকার ২ শতাংশ হিসেবে সম্পূরক শুল্ক বসিয়েছে। এতে প্রতি কেজি পণ্যের দামও ২ টাকা বেড়েছে। এই শুল্ক না থাকলে দাম আরও কম হতো।’
কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, বাজারে চিনির দাম বাড়ছে। চিনির বাজার বিশেষ করে পাঁচটি মিলের হাতে বন্দি। এতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার সাদা চিনি আমদানির সুযোগ দিলে মিলার সিন্ডিকেট ভেঙে যেত।
চট্টগ্রামের খাতুনগঞ্জের ভোগ্যপণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান আরএম এন্টারপ্রাইজের মালিক শাহেদ উল আলম বলেন, বাজারে দুটি বড় মিল থেকে চিনি আসছে না। এর মধ্যে সিটি গ্রুপের চিনিও আসছে না। তাদের কারখানায় আদৌ চিনি আছে কি না তাও জানা যাচ্ছে না। তবে তাদের ইমপোর্ট পাইপলাইনে চিনি আসছে। আশা করছি, সপ্তাহ দুয়েকের মধ্যে চিনির বাজার স্বাভাবিক হয়ে আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












