বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (১)
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
বঙ্গ বা বাংলা, বাঙ্গালী বা বাংগালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই এবং বাঙালি তাহযীব তামাদ্দুন (সংস্কৃতি) মানেই মুসলমানদের তাহযীব তামাদ্দুন (সংস্কৃতি):
আমরা বাংলাদেশী। আমাদের ভাষা বাংলা। বাংলাদেশের অতি প্রাচীন ইতিহাস রয়েছে। হাজার হাজার বছরের প্রামাণ্য ইতিহাস রয়েছে বাংলাদেশের। প্রকৃতপক্ষে মুসলমানরাই প্রকৃত বাঙালি। মুসলমানরাই প্রকৃত আদিবাসী। মুসলমানরাই এই ভূমিতে প্রাচীনকালে আবাদ করেছেন। মুসলমানরাই এর রক্ষণাবেক্ষণকারী। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এসব সকলই মুসলমানদের অবদান। স্বাধীন বাংলা ও বাংলাদেশ মুসলমানদের রক্তের বিনিময়েই এসেছে।
১. বাঙালি মুসলমানদের শিকড়:
বঙ্গ নামের মুসলিম চিন্তা-চেতনা ও বাঙালি মুসলমানদের প্রাচীন ইতিহাস বিভিন্ন বইয়ে লিপিবদ্ধ হয়েছে। যার কিছু বইয়ের রেফারেন্স নীচে উল্লেখ করা হলো।
১. ঐতিহাসিক গোলাম হোসেন সলীম উনার ‘রিয়াজ-উস-সালাতীন’ (১৭৬৮-১৭৮৮) নামক গ্রন্থে বঙ্গ বা বাঙ্গালা নামের উৎপত্তি নিয়ে বিশ্লেষণ করেছেন। সে বইতে বঙ্গ নামের উৎপত্তিতে মুসলিম চিন্তা-চেতনার দিকটি উন্মোচিত হয়েছে।
বইতে উল্লেখ আছে, “সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাম উনার সম্মানিত আওলাদ হযরত হাম আলাইহিস সালাম উনার সম্মানিত পিতা হযরত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম উনার ইজাযত মুবারক অনুযায়ী পৃথিবীর দক্ষিনভাগ জনপূর্ণ করতে উদ্যোগী হন এবং এ কার্য্যে প্রবৃত্ত হইয়া প্রথম আওলাদ হযরত হিন্দ আলাইহিস সালাম, দ্বিতীয় আওলাদ হযরত সিন্ধ আলাইহিস সালাম, তৃতীয় আওলাদ হযরত হাবাশ আলাইহিস সালাম, চতুর্থ আওলাদ হযরত জানায আলাইহিস সালাম, পঞ্চম আওলাদ হযরত বার্বার আলাইহিস সালাম এবং ষষ্ঠ আওলাদ হযরত নিউবাহ আলাইহিস সালাম উনাদেরকে নানাদিকে বসতি স্থাপনের জন্য প্রেরন করেন; উনাদের মধ্যে যিনি যে স্থানে বসতি স্থাপন করে, তা উনার নামে প্রসিদ্ধ হয়েছে। প্রথম আওলাদ হযরত হিন্দ আলাইহিস সালাম যে দেশে বসতি সংস্থাপন করিয়াছিলেন, সে দেশ হিন্দুস্থান নামে বিখ্যাত হয়েছে এবং দ্বিতীয় আওলাদ হযরত সিন্ধ আলাইহিস সালাম যে দেশে বসতি সংস্থাপন করেছিলেন, তা সিন্ধু নামে অভিহিত হইয়াছে।
হযরত হিন্দ আলাইহিস সালাম উনার চার আওলাদ ছিলেন যথা ১. হযরত পুরব আলাইহিস সালাম, ২. হযরত বঙ্গ আলাইহিস সালাম, ৩. হযরত দখিন আলাইহিস সালাম, ৪. হযরত নহেরওয়াল আলাইহিস সালাম।
হযরত হিন্দ আলাইহিস সালাম উনার আওলাদগণ মধ্যে যিনি যে দেশ অধিকার করেছেন, সে দেশ উনার নামে খ্যাত হয়েছে।
হযরত হিন্দ আলাইহিস সালাম উনার তৃতীয় আওলাদ হযরত দখিন আলাইহিস সালাম উনার তিনজন আওলাদ ছিলেন, ১. হযরত সারহাট আলাইহিস সালাম, ২. হযরত কানার আলাইহিস সালাম, ৩. হযরত তালং আলাইহিস সালাম। উনাদের নামানুসারে দক্ষিনাপথ বিভক্ত হয়েছিলো। দক্ষিনা পথের অধিবাসীরা উনাদেরই বংশধর এবং আজ পর্যন্তও এই সকল বংশধর উনাদের প্রাধান্য সেখানে প্রতিষ্ঠিত রয়েছে।
হযরত হিন্দ আলাইহিস সালাম উনার চতুর্থ আওলাদ হযরত নহেরওয়াল আলাইহিস সালাম উনার তিনজন আওলাদ ছিলেন, ১. হযরত বাবরুজ আলাইহিস সালাম, ২. হযরত কনোজ আলাইহিস সালাম, ৩. হযরত মালরাজ আলাইহিস সালাম। উনাদের নামানুসারেও নগরসমূহ প্রসিদ্ধ হয়েছে।
হযরত হিন্দ আলাইহিস সালাম উনার প্রথম আওলাদ হযরত পুরব আলাইহিস সালাম উনার বিয়াল্লিশজন আওলাদ ছিলেন। এ জন্য অতি অল্প সময়ের মধ্যেই উনার বংশ অত্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়; উনার বংশধরগণ বহু দেশে বসতি সংস্থাপন করেন। সম্মানিত পুরববংশের সংখ্যা অতিশয় বৃদ্ধি পেলে উনারা নিজেদের একজনকে কর্তৃত্বপদে নিযুক্ত করে শাসন কার্য্যে নির্বাহের বন্দোবস্ত করেন।
হযরত হিন্দ আলাইহিস সালাম উনার দ্বিতীয় আওলাদ হযরত বঙ্গ আলাইহিস সালাম উনার অনেক আওলাদ দুনিয়ায় আগমন করলে বাংলা রাজ্য সংস্থাপন করা হয়। বাংলার পুর্ব নাম বঙ্গ, যে কারণে আল শব্দ তার সাথে যোগ করা হয়েছে, তা এই; বঙ্গ ভাষায় আল শব্দের অর্থ বান্ধ অথবা উচ্চ ভূমি। বর্ষাকালে বাগান অথবা শস্যক্ষেত্রে পানি প্রবেশ নিবারনোদ্দেশ্যে চারিদিকে উচ্চ করে আল সংযুক্ত করা হয়। এদের মধ্যে বাড়িঘর নির্মাণ ও চাষবাস করা হতো; এ জন্য লোকে এদেশকে বাংলা নামে অভিহিত করেছে”।
সূত্র: ১. গোলাম হোসেন সলিম লিখিত “রিয়াজ-উস-সালাতীন” বইয়ের আকবর উদ্দিন অনুদিত বঙ্গানুবাদ “বাংলার ইতিহাস”, পৃষ্ঠা ২৩-২৪, অবসর প্রকাশনা, ২য় মুদ্রন জুলাই ২০১৭ ২. গোলাম হোসেন সলীম লিখিত রিয়াজ-উস-সালাতীন, ২য় বিভাগ, পৃষ্ঠা ৩৪, দিব্য প্রকাশ, ২য় মুদ্রন ফেব্রুয়ারি ২০১৪, শ্রীরাম্পান গুপ্ত সম্পাদিত।
-ডাঃ আব্দুল আলী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বীন ইসলাম উনার প্রতি ইস্তেকামত থাকলে কাফিরদের ষড়যন্ত্র ক্ষতি করতে পারবে না
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হালালকে হারাম ও হারামকে হালাল বানানো নিষেধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৪)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












