বঙ্গোপসাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে মাঝি মাল্লারা
, ২৯শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ সাবি’, ১৩৯২ শামসী সন , ০২ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৭ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
গভীর সাগরে প্রতি নিয়ত মাছ ধরার ছোট বড় ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। যার কারণে সাগরে যেতে ভয় পাচ্ছে মাঝি মাল্লারা। গত বৃহস্পতিবার ২৮ নভেম্বর এমনই ডাকাতির শিকার হয়, মোবারক-২ নামের একটি মাছ ধরার ট্রলার।
বোটের মালিক কক্সবাজার সদর উপজেলার চফলন্ডী ৪ নং ওয়ার্ড় এলাকার মোহাম্মদ আলীর পুত্র নাছির জানান, দস্যু বাহিনী জেলেদের মারধর করে ট্রলারে থাকা আহরিত বিপুল পরিমাণ মাছ, জাল, মোবাইলফোন, জিপিএস ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তার ৩ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন বোটের মাঝি রবিউল আলম।
ট্রলার মালিক নাছির বলেন, আমাদের বোটটি নতুন নামিয়েছি। প্রথমবারই সাগরে মাছ শিকারে গিয়ে লুটের শিকার হলো। খোঁজ নিয়ে দেখেছি, যে এলাকায় আমাদের বোট মাছ শিকার করেছে। সেখানে অন্য এলাকার ট্রলার মাছ শিকার করলে তাতে কৌশলে লুটপাট চালানো হয়। আমাদের ধারণা, মাঝি লহর বুঝতে না পারায় এ ক্ষতির মুখোমুখি হতে হলো।
কক্সবাজার ট্রলার মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ বলেন, মাছ আহরণে যাওয়া ট্রলারে ডাকাতির খবর শুনেছি। প্রায় সময় আমাদের অনেক বোট ডাকাতির শিকার হয়। ধারদেনায় মাছ শিকারে গিয়ে ডাকাতির কবলে পড়ে অনেককে নিঃস্ব হয়ে ঋণগ্রস্ত হতে হয়। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটে দেশের শ্রমিকদের জন্য কোনো থোক বরাদ্দ রাখা হয়নি -সাইফুল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে -বিএসআরইএনি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)