বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী
, ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গত শনিবার (৩০ আগস্ট) নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ নিয়মিত টহল কার্যে নিয়োজিত থাকাকালীন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ১২ জন জেলেসহ ‘এফবি মায়ের দোয়া’ নামক একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে।
ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক সমুদ্রসীমারেখা সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’। এ সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ রাডারের মাধ্যমে ট্রলারটিকে ‘ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত’ বলে সনাক্ত করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
যুদ্ধজাহাজটি মাছ ধরার ট্রলারের কাছে পৌঁছালে জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা টানা দুই দিন ধরে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে এবং জেলেরা খাদ্য ও পানির অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছে। তৎক্ষণাৎ নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
ট্রলারে থাকা ১২ জন জেলেই বর্তমানে সুস্থ আছে। জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ১৫ আগস্ট ২০২৫ তারিখে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচ- ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর যুদ্ধজাহাজ উদ্ধারকৃত জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে নিরাপদে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ‘বিসিজিএস আত্রাই’-এর নিকট হস্তান্তর করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)