বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন:
ডলারের বিপরীতে টাকার মান কমেছে বেশি
, ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আলোচ্য সময়ে টাকার মান কোনো কোনো দেশের মুদ্রার চেয়ে দ্বিগুণের বেশি থেকে ১২ গুণ পর্যন্ত কমেছে। ওই সময়ে অর্থনৈতিক সংকটে দুই বছর আগে দেউলিয়া হওয়া শ্রীলংকার মুদ্রার মান ডলারের বিপরীতে বেড়েছে। কম্বোডিয়ার মুদ্রার মানও বেড়েছে। অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানি মুদ্রার মান সবচেয়ে কম কমেছে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ডলারের বিপরীতে দ্বিপক্ষীয় শক্তিশালী বাণিজ্য রয়েছে এমন দেশগুলোর মুদ্রার তুলনায় বাংলাদেশের টাকার মান সবচেয়ে বেশি কমেছে। গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৯.৮৪ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসের শেষে ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রা টাকার বিনিময় হার দাঁড়ায় ১২২ টাকায়। ২০২৪ সালের মার্চের তুলনায় ২০২৫ সালের মার্চ পর্যন্ত টাকার মান কমেছে ৯.৮৪ শতাংশ। একই সময়ে ডলারের বিপরীতে মুদ্রার মান কমার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মুদ্রা।
সূত্র জানায়, আলোচ্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতির হার বেশি। ওই সব দেশে তুলনামূলকভাবে অনেক কম। যে কারণে বাংলাদেশের মুদ্রার মান বেশি কমছে। এছাড়া ডলারের দাম কমার সুবিধা ওই সব দেশগুলো নিতে পারছে। কিন্তু বাংলাদেশ পারছে না। কারণ বাংলাদেশের মান বাড়লে রপ্তানি ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে। হুন্ডির প্রবণতা বেড়ে যায়। অন্য দেশে এমনটি হয় না। তারা এককভাবে রেমিট্যান্স বা রপ্তানির ওপর নির্ভরশীলও নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ -আইজিপি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)