বাংলাদেশের তেলগ্যাস অনুসন্ধান:
বঙ্গোপসাগরে চীনা জাহাজে নজর রাখছে ভারত
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে (ইইজেড) তেল ও গ্যাস অনুসন্ধান করছে চীনের অনুসন্ধানী জাহাজ ‘হাই ইয়াং শি ইয়ু ৭৬০’। ভারতের নৌবাহিনী বঙ্গোপসাগরে চীনের ওই জাহাজের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইয়ন/ডব্লিউআইওএন
চীনের মালিকানাধীন এই সিসমিক জরিপ জাহাজটি গত ২৯শে ডিসেম্বর মালাক্কা প্রণালী দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে। জানুয়ারি মাস থেকে বাংলাদেশের ইইজেডে তেল ও গ্যাস অনুসন্ধান করছে এটি। আগামী মে মাস পর্যন্ত এই অনুসন্ধান অব্যাহত থাকবে। তবে জাহাজটি চীনের হওয়ায় এ নিয়ে সতর্ক দৃষ্টি রাখছে ভারত। যদিও একাধিক সূত্র জানিয়েছে, এখনও ভারতের ইইজেডে প্রবেশ করেনি চীনের ওই জাহাজ, তবে তারা নিবিড়ভাবে এটিকে পর্যবেক্ষণ করে চলেছে।
এর আগে গত বছরের আগস্ট মাসে চীনের ইয়ুয়ান ওয়াং ৫ নামের একটি জাহাজ শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে ভিড়েছিল। এ নিয়ে সেসময় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছিল নয়া দিল্লি। ভারতের তরফ থেকে এই জাহাজটিকে একটি নজরদারি জাহাজ বলেও দাবি করা হয়। সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরে চীনা জাহাজের উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে ভারতের নৌবাহিনীও আগের থেকে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে।
চীনা জাহাজ এ অঞ্চলে মাছ ধরছে এমন অভিযোগও পাওয়া গেছে। রিপোর্টে আরও বলা হয়, ভারত মহাসাগরে চীনের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে ভারতীয় নৌবাহিনীও তার সামুদ্রিক উপস্থিতি এবং নজরদারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। গুরুগ্রামে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর ইনফরমেশন ফিউশন সেন্টার ভারত মহাসাগরের গতিবিধির উপর নজর রাখে। ২০১৮ সালে এই ইনফরমেশন সেন্টার উদ্বোধন করা হয় যাতে করে এ অঞ্চলের সমুদ্রে চলমান ঘটনাগুলো সম্পর্কে যত দ্রুত সম্ভব জানা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)