বঙ্গবন্ধু-জাতীয় চার নেতা সবাই মুক্তিযোদ্ধা -ফারুক ই আজম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
গতকাল ইয়াওমুল আরবয়িা (বুধবার) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মুজিনগর সরকারের মধ্যে কে ছিলেন; শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান ও খন্দকার মোশতাক সাহেব ছিলেন। তারা সবাই মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে এক অধ্যাদেশ জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্র্বতী সরকার। গত মঙ্গলবার রাতে এই প্রজ্ঞাপন দেয়া হয়।
অনেক গণমাধ্যমের খবরে বলা হয়, শেখ মুজিবুর রহমানসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম তা নাকচ করে দিয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।