‘বঙ্গবন্ধু’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ অ্যাপ এর উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গণভবনে এর উদ্বোধন করেন তিনি। অ্যাপটি তৈরি করেছে দুর্বার টেকনোলজিস লিমিটেড।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু’ অ্যাপের মাধ্যমে সহজেই মানুষ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেয়ার ডিজিটাল প্লাটফর্ম তৈরি হয়েছে। এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রেরণা ও দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।