ফ্ল্যাট ও বাড়ির মালিকদের তালিকা হয়েছে, শিগগির বিশেষ অভিযান
রাজধানীতে ফ্ল্যাটের মালিক ও বাড়ির মালিকদের ট্যাক্স রিটার্ন জমা নিশ্চিত করতে অচিরেই বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম। গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ডের সম্মেলনকক্ষে এক প্রাক বাজেট সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাড়ির মালিকদের রিটার্ন জমা বাধ্যতামূলক দুই বছর হয়ে গেছে। এখন আর চুপচাপ বসে থাকব না। তাদের তালিকা জোগাড় করা হয়েছে। আমরা খুব শিগগিরই স্পেশাল ড্রাইভ শুরু করব।
তিনি আরও বলেন, আমরা কর প্রদান প্রক্রিয়া সহজ করেছি এবং রিটার্ন দিলেই যে কর দিতে হবে, এমনও নয়। সভায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা বেশির ভাগ বাড়ির মালিকদের কাছ থেকে রিটার্ন পাওয়া যাচ্ছে না বলে সভায় বিষয়টি আলোচনা করার পর চেয়ারম্যান এসব কথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।