ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনে পাওয়া গেলো ২৭৩০০ পিস মাদক ইয়াবা
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ফেনী সংবাদদাতা:
ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনের ভেতর লুকিয়ে রাখা ছিল ২৭ হাজার ৩০০ পিস বার্মিজ মাদক ইয়াবা। বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো জব্দ করেছে র্যাব। এ সময় আবুল হাশেম সোহাগকে (৩৮) আটক করা হয়।
গতকাল রোববার ভোরে (১৭ ডিসেম্বর) ফেনী শহরের মাইশা টাওয়ারের একটি ফ্ল্যাটের ইন্টেরিয়রে এসব ইয়াবা পাওয়া যায়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৮২ লাখ টাকা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদককারবারি ফেনী শহরের একটি ফ্ল্যাটে বেচাকেনার উদ্দেশ্যে মজুত করছে। পরে র্যাবের একটি দল মাইশা টাওয়ারের ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। এ সময় সোহাগকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে ফ্ল্যাটের কাঠের ইন্টেরিয়রের ভেতরে বিশেষভাবে রাখা এবং গ্যারেজে থাকা তার মাইক্রোবাস থেকে ২৭ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তার ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ জানান, দীর্ঘদিন ধরে সে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা এনে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)