ফ্রিজে রাখা ভাত গরম করে খেলে ওজন ও ডায়াবেটিস কমে, বলছে গবেষণা
, ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
অনেক সময় বেঁচে যাওয়া ভাত ফ্রিজে রেখে আবার গরম করে খাওয়া হয়। কিন্তু এটি কি নিরাপদ? উত্তর হচ্ছে, হ্যাঁ এবং না দুটোই।
ফ্রিজের ভাত গরম করে খাওয়ার বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধায় থাকে। সঠিকভাবে সংরক্ষণ না করলে এতে ব্যাসিলাস সিরিয়াস ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা খাবারকে বিষাক্ত করে বমি, ডায়রিয়া বা ফুড পয়জনিংয়ের ঝুঁকি বাড়ায়। তাই রান্নার এক ঘণ্টার মধ্যে ভাত ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে এবং এক দিনের বেশি সংরক্ষণ করা উচিত নয়। তবে গবেষণা বলছে, এভাবে রাখা ভাত গরম করলে গ্লাইসেমিক ইনডেক্স কমে যায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। একই সঙ্গে এতে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হয়, যা ওজন নিয়ন্ত্রণেও কার্যকর। তাই সঠিক নিয়মে সংরক্ষণ করলে ফ্রিজের ভাত হতে পারে নিরাপদ ও উপকারী।
ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়ক:
রেফ্রিজারেটরে রাখা ভাত পরে গরম করে খেলে এর গ্লাইসেমিক ইনডেক্স (এও) কমে যায়। সদ্য রান্না করা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স প্রায় ৭৮ হলেও ফ্রিজে রেখে পরে গরম করলে তা নেমে আসে ৫৪-এ। এর ফলে ভাত খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে না। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এভাবে গরম করা ভাত তুলনামূলকভাবে নিরাপদ।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক:
ফ্রিজে রাখা ভাত আবার গরম করলে এতে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হয়। এই স্টার্চ শরীরে ধীরে শোষিত হয়, ফলে হুট করে ওজন বাড়িয়ে দেয় না বা গ্লুকোজ স্পাইক ঘটায় না। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্যও এটি উপকারী।
ফুড পয়জনিংয়ের আশঙ্কা:
ভাত রান্নার পর দীর্ঘ সময় যদি ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া হয়, তখন ভাতের মধ্যে থাকা ব্যাসিলাস সিরিয়াস ব্যাকটেরিয়ার স্পোর থেকে বিষাক্ত ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। পরে সেই ভাত আবার গরম করলে এগুলো বিষাক্ত হয়ে যায়। এর ফলে এই ভাত খেলে বমি, ডায়রিয়া ও পেট খারাপের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই রান্নার এক ঘণ্টার মধ্যেই ভাত ঠান্ডা করে ফ্রিজে রাখা জরুরি এবং এক দিনের বেশি রাখা উচিত নয়। পাশাপাশি ভাত গরম করার সময় খেয়াল রাখতে হবে যেন পুরোটা ভালোভাবে গরম হয়। একবারের বেশি গরম করা ঠিক নয়।
সারসংক্ষেপে বলা যায়, ফ্রিজের ভাত গরম করে খাওয়ার ক্ষেত্রে সঠিকভাবে সংরক্ষণ করা হলে এটি শুধু নিরাপদই নয়, বরং ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমাতেও সহায়তা করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












