ফৌজদারি মামলায় অন্তর্র্বতী তদন্ত প্রতিবেদন দাখিলে পরিপত্র জারি
নিজস্ব প্রতিবেদক:
ফৌজদারি মামলায় অন্তর্র্বতী তদন্ত প্রতিবেদন দাখিল সংক্রান্ত কার্যক্রম তত্ত¦াবধান করার লক্ষ্যে কমিটি গঠন ও কমিটির কার্যপরিধি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখা থেকে জারি করা এ পরিপত্রে কমিটি ও তাদের কার্যপরিধি নির্ধারণ করা হয়।
পরিপত্রে বলা হয়, ফৌজদারি বিচার ব্যবস্থাকে জনবান্ধক ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সম্প্রতি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এ ধারা ১৭৩এ সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে হয়রানিমূলকভাবে কারও নাম কোনও মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) অন্তর্ভুক্ত করা হলে তদন্ত কর্মকর্তা অন্তর্র্বতী তদন্ত প্রতিবেদন দাখিল এবং এরূপ প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত অভিযুক্তকে অব্যাহতি প্রদানের বিধান করা হয়েছে। উক্ত অন্তর্র্বতী তদন্ত প্রতিবেদন দাখিল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করার লক্ষ্যে জেলা ও মেট্রোপলিটন এলাকা এবং মন্ত্রণালয় পর্যায়ের জন্য তিনটি কমিটি গঠন করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।